বাংলা হান্ট ডেস্ক: এবার হাওড়া বর্ধমান শাখার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ শনিবার পথ পরিবর্তন করা হবে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের (Indian Railways)। শনিবার যাত্রা করার আগে দেখে নিন এই ট্রেনের নতুন রুট।
৬৩৫০১ মেমু ট্রেনের রুট বদল, জারি রেলের নির্দেশ (Indian Railways)
সূত্রের খবর হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশনে লেভেল ক্রসিং গেট-এ সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ পরবর্তী কাজের জন্য রিষড়া স্টেশন চত্বরে শনি ও রবিবার দুইদিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেন শনিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইন হয়ে পথ পরিবর্তন করে চলবে (Indian Railways)।

আরও পড়ুন: ঝড়-বৃষ্টিতে বদলাবে বাংলার আবহাওয়া! উত্তর ও দক্ষিণে জারি সর্তকতা,ওয়েদার আপডেট
এছাড়াও ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সময়সীমাও জানিয়ে দিয়েছে রেল। জানা যায়, শনিবার রাত ১২:২০ মিনিট থেকে ৩:২০ মিনিট পর্যন্ত ও রবিবার ১২:২০ মিনিট থেকে শুরু হয়ে ৪:২০ মিনিট পর্যন্ত। এছাড়াও পূর্ব রেলের সদর দফতরের ফেসবুক পেজে এই পোস্ট করা হয়েছে।

পাশাপাশি চলতি মাসেই গোড়ার দিকে জানা গিয়েছিল, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল – কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এবং জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের বদলে তৈরি হবে সাবওয়ে।

সেই সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার কথা বলা হয়। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেন দেরিতে চলবে।

আগামীর পরিষেবা আরও সুন্দর ও মসৃণ করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। আর সেই কারণেই গত ৩০ এপ্রিল থেকে ৯ মে-র মধ্যে ১০ দিন একাধিক ট্রেন দেরিতে ছাড়ার কথা জানানো হয়েছিল। আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করার কথা বলে হয়েছিল (Indian Railways)।













