দীর্ঘ অপেক্ষার অবসান, শিয়ালদহ শাখায় বড় আপগ্রেড, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলার জন্য একের পর এক উপহার নিয়ে আসছে রেল (Indian Railways)। শিয়ালদহ লালগোলা রেল ডিভিশনের যাত্রীদের জন্য বড় সুখবর দিল রেল। ১৪ মে থেকে এই রুটে চলাচলকারী ৯ টি যাত্রীবাহী ট্রেনে শৌচালয়ের সুবিধাযুক্ত নতুন মেমু রেক চালুর কথা ঘোষণা করা হয়েছে। এতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত যাত্রীরা।

শিয়ালদহ শাখায় বড় পরিবর্তন রেলের (Indian Railways)

লালগোলা থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রাপথে ট্রেনে শৌচালয় না থাকায় মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিকদের চরম দুর্ভোগে পড়তে হত। দীর্ঘদিন ধরেই এই রুটে ট্রেনে শৌচাগারের দাবি জানানো হচ্ছিল। অবশেষে তাতে সাড়া দিল রেল। রেল সূত্রে খবর, ১৪ মে থেকে সংশ্লিষ্ট ৯ টি ট্রেনের পুরনো রেকের বদলে আধুনিক শৌচাগারের সুবিধা যুক্ত মেমু রেক ব্যবহার করা হবে।

Indian Railways sealdah division big announcement

কোন কোন ট্রেনে পরিবর্তন: যে ট্রেনগুলিতে বদল আনা হবে তার মধ্যে রয়েছে, ৬৩১০৫ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার, ৬৩১৩৪ লালগোলা-রানাঘাট মেমু প্যাসেঞ্জার, ৬৩১৩৩ রানাঘাট-লালগোলা মেমু প্যাসেঞ্জার, ৬৩১০৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ছাড়াও ৬৩১০৬, ৬৩১০৭, ৬৩১০৮ এবং ৬৩১১১ নম্বর ট্রেনগুলিতে এই নতুন পরিষেবা কার্যকর করা হবে।

আরও পড়ুন : স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়াল নতুন সরকার, কতদিন পর্যন্ত থাকবে ছুটি?

ঘোষণায় খুশি যাত্রীরা: রেলের (Indian Railways) এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি মুর্শিদাবাদের নাগরিক এবং শিয়ালদহ-লালগোলা রুটের যাত্রীরা। অনেকেই এমন রয়েছেন যাদের বিভিন্ন কর্মসূত্রে শিয়ালদহ এবং পার্শ্ববর্তী স্টেশনগুলিতে যাতায়াত করতে হয়। রেলের এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন তারা।

আরও পড়ুন : মেগা কামব্যাক জলসার, ভোটের পরেই রদবদল TRP-তেও! কে এগোলো কে পিছোলো?

যাত্রীদের অনেকের মতে, রেলের এই নতুন আপগ্রেডের কারণে এই দীর্ঘ রুটে মৌলিক সমস্যার সমাধান হয়েছে। এতে ভ্রমণের মান উন্নত হবে এবং যাত্রীদেরও অনেক সুবিধা হবে।