যাত্রী ভোগান্তির আশঙ্কা! দক্ষিণ পূর্ব রেলে কাজের জেরে বাতিল বহু ট্রেন, রুট বদল বহু ট্রেনের

Published on:

Published on:

Indian Railways several trains canceled due to South Eastern Railway work
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই আবারও যাত্রী ভোগান্তি। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। যার ফলে ও প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায় (Indian railways)। এর ফলে নিত্যযাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য রোলিং ব্লক নেওয়া হয়েছে। আর এই কারণে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হচ্ছে।

দক্ষিণ পূর্ব রেলের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন (Indian railways)

রেল সূত্রের খবর অনুযায়ী, আদ্রা ডিভিশনের সিনিয়র ডিএম বিকাশ কুমার জানিয়েছেন রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের কারণে তিনটি ট্রেন (Indian railways) সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে।যার মধ্যে রয়েছে- ২৮ জানুয়ারি বাতিল থাকবে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস।আগামী ২৭ ও ২৯ জানুয়ারি বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।

Indian Railways several trains canceled due to South Eastern Railway work

আরও পড়ুন: ট্যালটেলে ঝোল নয়, বরং সোয়াবিন দিয়ে বানান এই দুর্দান্ত স্ন্যাক্স, রেসিপি দেখে নিন

৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। এমনকি আগামী ৩০ জানুয়ারি টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২৭ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

একইসঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৭,২৯ ও ৩১ জানুয়ারি আদ্রা-মেদনাপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জারের গড়বেতা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-মেদনাপুর-আদ্রা সেকশনে পরিষেবা বাতিল থাকবে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। কারণ আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা হবে বলে মনে করা হচ্ছে (Indian railways)।