গাড়ির ঝক্কি শেষ, রেলপথে জুড়ছে সিকিম-গ্যাংটক! কবে চালু পরিষেবা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তকে রেলপথে জুড়তে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। দেশের অন্যতম বৃহৎ গণপরিবহন রেল। আর যাত্রী সুবিধার্থে পরিষেবা আরও বিস্তার করার লক্ষ্য নিয়েছে ভারতীয় রেল। এবার রেলের নতুন প্রকল্পে সিকিমের গ্যাংটক-নাথুলা পাস প্রস্তাবিত রেলপথের চূড়ান্ত সমীক্ষার কাজ শুরু হয়েছে। সেবক-রংপো রেলপথের কাজও প্রায় শেষের দিকে। ওই রেলপথ চালু হয়ে গেলেই দ্বিতীয় দফায় শুরু হবে সমীক্ষার কাজ।

রেলপথে (Indian Railways) জুড়ছে সিকিম গ্যাংটক

দীর্ঘ ৩৪.৭ কিলোমিটারের রংপো-গ্যাংটক অংশের জন্য সমীক্ষা শেষ হয়েছে। জানা যাচ্ছে, পরিকল্পনা এবং অনুমোদন চূড়ান্ত হলে দুবছরের মধ্যেই গ্যাংটক-নাথুলা অংশের কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে সেবক-রংপো রেলপথের কাজও প্রায় শেষ পর্যায়ে। ২০২০ সালে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ। তিস্তা বাজার ও মেলি বাজারের মাঝে প্রায় ৪.১ কিমি দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে। সেই কাজ শেষ হয়েছে সম্প্রতি।

Indian Railways special rail project in Sikkim Gangtok

কী কী থাকছে দীর্ঘ রেলপথে: রেল সূত্রে খবর, প্রায় ৪৪.৯৬ কিমি দীর্ঘ সেবক-রংপো রেলপ্রকল্প পশ্চিমবঙ্গ এবং সিকিমকে জুড়বে রেলপথে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪১.৫ কিমি আর সিকিমে রয়েছে ৩.৫ কিমি পথ। রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের ৪৪.৯৬ কিমির মধ্যে ৩৮.৬৫ কিমি টানেল, ২.২৪ কিমি সেতু এবং ৪.৭৯ কিমি স্টেশন ইয়ার্ড রয়েছে। প্রায় ৮৫ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন : টিকিট বাতিলের ক্ষেত্রে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, ১ এপ্রিল থেকেই চালু নতুন নিয়ম

কবে শেষ হবে কাজ: এই রেল প্রকল্পে (Indian Railways) মোট ১৪ টি টানেলের মধ্যে সবথেকে দীর্ঘটি ৫.৩০ কিমি এবং সবথেকে ছোটটি ৫৩৮ মিটারের। এছাড়াও ২২ টি সেতু এবং সেবক, রিয়াং, তিস্তা বাজারের মতো ৫ টি স্টেশন রয়েছে। অধিকাংশ স্টেশন এবং সেতু তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। বাকি কাজ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে রেল সূত্রে খবর। এ বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানান, ৪৪.৯৮ কিমি ব্রডগেজ লাইনের বেশিরভাগ টানেলের কাজই সম্পূর্ণ। ব্যালাস্টলেস ট্র্যাক প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাক স্থাপনের কাজও এগোচ্ছে।

আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ব্লক, সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল, হয়রানির মুখে যাত্রীরা

উল্লেখ্য, এই রেলপ্রকল্পের মাধ্যমে সিকিম যুক্ত হতে চলেছে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে। ভবিষ্যতে রেলপথ গ্যাংটক প্রসারের ভাবনাচিন্তা রয়েছে। সেটির সমীক্ষাও শেষ হয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, রংপো-সেবক রেলপ্রকল্পের মোট খরচ ১১,৯৭৩ কোটি টাকা। ২০০৯ এ স্থাপিত হয়েছিল ভিত্তিপ্রস্তর। ২০২৫ এর মার্চ পর্যন্ত এই প্রকল্পটিতে ৮,৩৫৮ কোটি টাকা খরচ হয়েছে। আবার ২০২৫-২৬ অর্থবর্ষে ২,৯৪০ কোটি টাকা খরচ হয়েছে।