শিয়ালদহ ডিভিশনে পাওয়ার ব্লক, সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল, হয়রানির মুখে যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways pantograph fault in Singur passengers inconvenienced as trains remain suspended for three hours
Follow

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তে আবারও বাতিল শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, সিগন্যাল মেরামতির জন্য শনি এবং রবিবার পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই বেশ কিছু ট্রেন (Indian Railways) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে (Indian Railways)

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১ টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৩ টে ৫০ পর্যন্ত চলবে কাজ। এর জন্য একাধিক ট্রেন বাতিল থাকছে। বাতিলের তালিকায় রয়েছে শনিবারের আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ শিয়ালদহ-ডানকুনি লোকাল, আপ ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট লোকাল, আপ ৩১৪৪৭ ও ডাউন ৩১৪৫০ শিয়ালদহ-নৈহাটি লোকাল।

Many trains cancelled by Indian Railways in sealdah

কোন কোন ট্রেন বাতিল: এছাড়াও বাতিল থাকছে ডাউন ৩১৮৪৪ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, আপ ৩১৯২৭ ও ডাউন ৩১৯২৮ শিয়ালদহ গেদে লোকাল এবং রবিবারের আপ ৩১৮১১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল। বেশ কিছু ট্রেনের (Indian Railways) যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার ৬৩০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে। ৩১৫৪২ ডাউন শান্তিপুর লোকাল শিয়ালদহের বদলে ব্যারাকপুরে যাত্রা শেষ করবে।

আরও পড়ুন : ‘এখানকার গ্যাস..’, LPG সংকট নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী

একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত: ২৯ তারিখ রবিবার আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল শিয়ালদহের পরিবর্তে ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি বনগাঁ শাখাতে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে।

আরও পড়ুন : টিকিট বাতিলের ক্ষেত্রে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, ১ এপ্রিল থেকেই চালু নতুন নিয়ম

৩৩৮৬৩ আপ শিয়ালদহ বনগাঁ লোকাল শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। কয়েকটি ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। শনিবার ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস বালিয়া থেকে সকাল ১০ টা ৫০ এর বদলে সকাল ৮ টা ৫০ এ ছাড়বে। অন্যদিকে ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস দুপুর ১২ টা ৫০ এর পরিবর্তে ১১ টা ৫০ এ ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগে ছাড়বে।