বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোয় যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ, দুর্গাপুজো, কালীপুজো ও ছোটপুজো উপলক্ষে এবার অতিরিক্ত যাত্রীদের জন্য চাপ সামলাতে ১০ টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক নজরে দেখে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।
হাওড়া থেকে স্পেশাল ট্রেন, দিঘাও রইল তালিকায় (Indian Railways)
হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল থেকে রক্সৌল, পাটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী এবং দিঘার রুটে চলবে এই স্পেশাল ট্রেনগুলি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনগুলি অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ পুজোর মরশুমে চলবে। যদিও এগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানানো হবে (Indian Railways)।

আরও পড়ুন: ভ্রমণপিপাসুদের সুখবর! উৎসবের মরশুমে বাড়ল ২ জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ
০৩০৪১ হাওড়া–রক্সৌল
প্রতি বৃহস্পতিবার চলবে ট্রেনটি
হাওড়া থেকে রাত ১১টায় ছাড়বে
রক্সৌল পৌঁছবে পরের দিন বিকেল ৪টা ১৫ মিনিটে
১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০২৬ চলবে
০৩০৪২ রক্সৌল-হাওড়া
রক্সৌল থেকে ছাড়বে বিকেল ৫টা ৪৫ মিনিটে
হাওড়া পৌঁছবে পরের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে
চলবে প্রতি শুক্রবার
১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে
০৩০৪৩ হাওড়া-রক্সৌল
হাওড়া ছাড়বে রাত ১১টা
রক্সৌল পৌঁছবে পরের দিন বিকেল ৪টা ১৫ মিনিটে
চলবে প্রতি শনিবার
১৭ অক্টোবর–২৮ নভেম্বর পর্যন্ত চলবে
০৩০৪৪ রক্সৌল-হাওড়া
রক্সৌল থেকে ছাড়বে বিকেল ৫টা ৪৫ মিনিটে
হাওড়া পৌঁছবে পরের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে
প্রতি রবিবার চলবে
১৮ অক্টোবর–২৯ নভেম্বর পর্যন্ত চলবে
কোথায় কোথায় থামবে:
ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি
শিয়ালদহ–পাটনা পুজো স্পেশাল:
০৩১৩৫ শিয়ালদহ-পাটনা
শিয়ালদহ ছাড়বে রাত ১২টা ২০ মিনিটে
পাটনা পৌঁছবে একই দিন বিকেল ৩টা
চলবে প্রতি মঙ্গলবার
১৩ অক্টোবর–২৪ নভেম্বর পর্যন্ত চলবে
মোট ৭টি ট্রিপ
০৩১৩৬ পাটনা-শিয়ালদহ
পাটনা থেকে ছাড়বে বিকেল ৪টা ৩০ মিনিটে
শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল ৭টা ৩০ মিনিটে
প্রতি মঙ্গলবার চলবে
১৩ অক্টোবর–২৪ নভেম্বর পর্যন্ত চলবে
কোথায় কোথায় দাঁড়াবে?
নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি
শিয়ালদহ-সীতামারহি পুজো স্পেশাল:
০৩১৩৩ শিয়ালদহ-সীতামারহি
শিয়ালদহ ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে
সীতামারহি পৌঁছবে পরের দিন বিকেল ৩টা ৩০ মিনিটে
প্রতি শুক্রবার ট্রেন ছাড়বে
১৬ অক্টোবর–২৭ নভেম্বর পর্যন্ত চলবে
মোট ৭টি ট্রিপ
০৩১৩৪ সীতামারহি-শিয়ালদহ
সীতামারহি থেকে ছাড়বে বিকেল ৫টায়
শিয়ালদহ পৌঁছবে পরের দিন দুপুর ১২টা ২৫ মিনিটে
প্রতি শনিবার ট্রেন চলবে
১৭ অক্টোবর–২৮ নভেম্বর পর্যন্ত চলবে
কোন কোন স্টপেজ:
নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি
শিয়ালদহ–গোরক্ষপুর পুজো স্পেশাল:
০৩১৩১ শিয়ালদহ-গোরক্ষপুর
শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে
গোরক্ষপুর পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে
মঙ্গলবার ও বৃহস্পতিবার চলবে
১৩ অক্টোবর–২৬ নভেম্বর পর্যন্ত চলবে
০৩১৩২ গোরক্ষপুর-শিয়ালদহ
গোরক্ষপুর থেকে ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে
শিয়ালদহ পৌঁছবে পরের দিন বিকেল ৩টা ৪০ মিনিটে
বুধবার ও শুক্রবার চলবে
১৪ অক্টোবর–২৭ নভেম্বর পর্যন্ত চলবে
কোথায় কোথায় স্টপেজ:
নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি
কলকাতা–মধুবনী পুজো স্পেশাল:
০৩১৮৫ কলকাতা-মধুবনী
কলকাতা স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা ৫০ মিনিটে
মধুবনী পৌঁছবে পরের দিন বিকেল ৩টা ৩০ মিনিটে
প্রতি মঙ্গলবার চলবে
১৩ অক্টোবর–২৪ নভেম্বর পর্যন্ত চলবে
০৩১৮৬ মধুবনী-কলকাতা
মধুবনী থেকে ছাড়বে বিকেল ৪টা ৫৫ মিনিটে
কলকাতা পৌঁছবে পরের দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে
প্রতি বুধবার চলবে
১৪ অক্টোবর–২৫ নভেম্বর পর্যন্ত চলবে
কোথায় কোথায় স্টপেজ:
নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি
মালদহ– দিঘা পুজো স্পেশাল:
০৩৪৬৫ মালদা টাউন-দিঘা
মালদা টাউন থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে
দিঘা পৌঁছবে ওই দিনই রাত ১১টায়
প্রতি শনিবার ট্রেন চলবে
১৭ অক্টোবর–২৮ নভেম্বর পর্যন্ত ট্রেন চলবে
০৩৪৬৬ দিঘা-মালদা টাউন
দিঘা থেকে ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে
মালদা পৌঁছবে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে
প্রতি রবিবার চলবে ট্রেন
১৮ অক্টোবর–২৯ নভেম্বর পর্যন্ত চলবে
কোথায় কোথায় স্টপেজ থাকবে:
নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান ও ডানকুনি। এছাড়াও, আসানসোল-পাটনা-আসানসোল পুজো স্পেশাল, আসানসোল-গোরক্ষপুর-আসানসোল পুজো স্পেশালও এনেছে পূর্ব রেল (Indian Railways)।













