বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয় রেলপথ (Indian Railways)। প্রতিদিন ট্রেনে চেপে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কাছের কিংবা দূরের সফরের ক্ষেত্রেও রেলপথ বেশি প্রাধান্য পায়। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে রেল একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করে। এই আবহে একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ট্রেনে সফরের সময় যাত্রীদের যে কোনও সমস্যা হলে এখন রেল একটি মাত্র SMS-এর মাধ্যমে সমাধান করবে। তাছাড়া, ট্রেন থেকে শুরু করে আপনার পার্সেল পরিষেবা সম্পর্কিত সমস্ত তথ্যও এখন SMS-এর মাধ্যমে সরবরাহ করবে রেল। সেক্ষেত্রে যাত্রীদের ১৩৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে। পূর্বে, গ্রাহকরা কেবল এই নম্বরে কল করেই পরিষেবাগুলি পেতেন। যা সময়সাপেক্ষ ছিল।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
রেল আধিকারিকদের মতে, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং তাঁদের সমস্যা সমাধানের জন্য তারা ক্রমাগত নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁরা চান যাত্রীরা যেন ট্রেনে সফরের সময় কোনও ঝামেলার সম্মুখীন না হন এবং তাঁদের যেকোনও সমস্যার যাতে তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করা যায়। এই বিষয়টি মাথায় রেখে, রেল মাদাদ অ্যাপ চালু করা হয়েছে। যার সঙ্গে ১৩৯ নম্বরে কল করার সুবিধাও রয়েছে। এই আবহে রেল এখন ১৩৯ নম্বর হেল্পলাইনে একটি মেসেজিং পরিষেবা চালু করেছে। এই পরিষেবা চালু হওয়ার মাধ্যমে, যেকোনওPNR, ট্রেনের সময়, ট্রেনের বর্তমান অবস্থান, চলাচলের সময় ইত্যাদি তথ্য সহজেই পাওয়া যাবে।

অভিযোগও জানানো যাবে: এছাড়াও, ট্রেনে ভ্রমণের সময় বা স্টেশনে অপেক্ষা করার সময় যদি যাত্রীরা কোনও সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রেও তাঁরা SMS-এর মাধ্যমে তা জানাতে পারেন। যার মধ্যে ময়লা থেকে শুরু করে বিদ্যুৎ, টয়লেট, জল ইত্যাদি সম্পর্কিত সমস্যা অন্তর্ভুক্ত থাকতে পারে। গ্রাহকদের কাছ থেকে বার্তা পাওয়ার পর রেল অভিযোগটি নথিভুক্ত করবে এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে পাঠাবে। এই সমস্যা রিপোর্ট করতে ১৩৯ নম্বরে কল করার সুবিধা এবং রেল মাদাদ অ্যাপও আগের মতোই চালু থাকবে।
আরও পড়ুন: ‘আমার সমর্থনকে অসম্মান করা হচ্ছে’, মেরি কমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্বামী
এই প্রসঙ্গে উত্তর রেলের মুখপাত্র হিমাংশু শেখর উপাধ্যায় জানান, রেল যাত্রীদের সুবিধা প্রদান এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা স্বস্তি পাবেন।
SMS পরিষেবা কীভাবে ব্যবহার করবেন:
PNR সম্পর্কিত তথ্য জানার জন্য SMS করুন: PNR (ট্রেনের PNR নম্বর)
ট্রেনের অবস্থান জানার জন্য SMS করুন: SPOT ট্রেন নম্বর (ট্রেনের নম্বর প্রদান করতে হবে)
নির্দিষ্ট তারিখে ট্রেনের অবস্থান জানার জন্য SMS করুন: SPOT ট্রেন নম্বর DDMMYY
আরও পড়ুন: ভারতে হবে টাকার বৃষ্টি! ৫ বছরেই দ্বিগুণ বৃদ্ধি পাবে এই সেক্টর, রিপোর্টে মিলল বড় তথ্য
ট্রেনের আগমন এবং ছাড়ার সময় জানার জন্য SMS করুন: AD ট্রেন নম্বর স্টেশন কোড
পার্সেলের অবস্থা জানার জন্য SMS করুন: PRR পার্সেল রেফারেন্স নম্বর
রেল মাদাদে অভিযোগ জানাতে SMS করুন: MADAD অভিযোগের বিবরণ PNR নম্বর
স্টেশনে ট্রেনের অবস্থান জানতে SMS করুন: SPOT ট্রেন নম্বর স্টেশন কোড
ট্রেনের রুটের তথ্য জানার জন্য SMS করুন: ROUTE ট্রেন নম্বর
















