দীর্ঘ প্রতীক্ষার অবসান! লোকাল ট্রেনে আসছে টয়লেট, কবে থেকে শুরু হবে নতুন পরিষেবা?

Published on:

Published on:

Indian Railways toilets to be available on local trains when does it start
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার অফিসে যাওয়া হোক কিংবা বেড়াতে যাওয়া আগের থেকে কিছুটা হলেও সুবিধাজনক হল। কারণ ভারতীয় গণমাধ্যমের অন্যতম মাধ্যম হল রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। পাশাপাশি দূরপাল্লার লোকাল ট্রেন গুলি বহু মানুষের রুটি রুজি যোগানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লোকাল ট্রেনে মিলবে টয়লেট, কবে থেকে শুরু? (Indian Railways)

তবে কোন কোন লোকালের (Indian Railways) ক্ষেত্রে তিন চার ঘন্টা সফর থাকে যাত্রীদের। এর ফলে যারা এতটা দূরত্বের নিয়মিত যাত্রা করেন তাদের ক্ষেত্রে অসুবিধা হয় নানান ধরনের। আর তার মধ্যে অন্যতম অসুবিধা হলেও শৌচাগার। তবে এবার লোকাল ট্রেনের টয়লেটের সুবিধা না থাকায় যাত্রাপথে মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার মতো সমস্যা নিত্য যাত্রীদের কাছে অত্যন্ত সাধারণ বিষয়। আর সেই কথা মাথায় রেখে এবার লোকাল ট্রেনে শৌচাগার করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

Indian Railways toilets to be available on local trains when does it start

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজার সরগরম, বাড়বে কি পেট্রোল-ডিজেলের দাম?

জানা যায় শৌচাগার ও মোবাইল চার্জিং ব্যবস্থা সহ লোকাল ট্রেনে আনতে চলেছে একাধিক নতুন ব্যবস্থা ভারতীয় রেল। শীঘ্রই এই ট্রেন চালু হবে যাত্রীদের জন্য। ভারতীয় রেল সুত্রের খবর অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে এই বিশেষ লোকাল ট্রেনগুলোর ট্র্যাকে দেখা যাবে। ইতিমধ্যে জোর কদমে এর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে জেনে নিন এই নতুন লোকাল ট্রেন গুলিতে আর কি কি ব্যবস্থা থাকছে। নতুন তৈরি করে হওয়া এই বিশেষ লোকাল ট্রেন গুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ব্যবস্থার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

যার মধ্যে অন্যতম হিসেবে রাখা হচ্ছে শৌচাগার। প্রতিটি কোচের অত্যাধুনিক টয়লেট ব্যবস্থাও থাকছে। পাশাপাশি তিন চার ঘন্টার জার্নিতে টয়লেট না থাকার অসুবিধা এবার মিটে যাবে বলে মনে করা হচ্ছে। এই শৌচাগারের পাশাপাশি থাকছে উন্নতমানের কোমর ও আধুনিক বেসিন। পাশাপাশি নিয়মিত পরিষ্কার করা হবে এগুলো তাও জানানো হয়েছে রেলের তরফ থেকে।

তবে কোন শাখা এই ট্রেনগুলো চলবে সেই বিষয়ে জানা গিয়েছে পার্টনার ডিভিশনের পরীক্ষামূলকভাবে দু জোড়া এই অত্যাধুনিক ট্রেন চালানো হবে। এই পরীক্ষা সফল হলে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক প্রক্রিয়া পাওয়া গেলে আগামী দিনের দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে বিভাগে এই ধরনের লোকাল ট্রেন ধাপে ধাপে চালু করা হবে বলেও পরিকল্পনা করা হচ্ছে (Indian Railways)।