রাতের সফর এখন আরামদায়ক, যাত্রী সুবিধার্থে চালু হল বিশেষ উন্নত পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীরা যাতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য পান তার জন্য সবসময় কোনও না কোনও উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। দীর্ঘ দূরত্বের সফর যাতে আরামদায়ক হয় তার জন্য নানান ব্যবস্থা রয়েছে রেলের। আর এবার আর এক ধাপ এগিয়ে লিনেন পরিষেবা চালু করা হল রেলের তরফে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের দুটি প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস এবং ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে উন্নত মানের বেডরোল দেওয়া শুরু করেছে।

রেলে (Indian Railways) উন্নত বেডরোল পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত

রেল সূত্রে খবর, ২৩ মার্চ থেকে আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেসে বিশেষ ভাবে ডিজাইন করা উন্নত মানের আধুনিক লিনেন বেডরোল পরিষেবা চালু করা হয়েছে। উন্নত পরিচ্ছন্নতা এবং হাইজিন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। দীর্ঘ দূরত্বের সফরে যাত্রীরা আরও আরামদায়ক একটি ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।

Indian Railways took big decision for passengers comfort

কোন কোন ট্রেনে মিলবে পরিষেবা: অন্যদিকে ২৪ মার্চ থেকে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি (Indian Railways) দুই শ্রেণিতেই উন্নত মানের লিনেন বেডরোলের ব্যবস্থা করা হয়েছে। আরামদায়ক এবং উৎকৃষ্ট গুণগত মান নিশ্চিত করতে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই বেডরোলগুলি।

আরও পড়ুন : গল্প জমে ওঠার আগেই বিরাট মোড়, তৃতীয় ব্যক্তির আগমন এই মেগায়

রেলের সিদ্ধান্তে খুশি যাত্রীরা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সেবার মান উন্নয়নের প্রতি তাদের যে অঙ্গীকার তারই প্রতিফলন এই ধরণের পদক্ষেপ। দীর্ঘ দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে এই উন্নত মানের বেডরোল অনেক বেশি সুবিধাজনক। রেলের এই পদক্ষেপে খুশি যাত্রীরাও।

আরও পড়ুন : থমকে চিংড়িঘাটার কাজ, অরেঞ্জ লাইন চালু হতে আর কত সময় লাগবে?

পরিচ্ছন্ন এবং যাত্রী বান্ধব পরিবেশ তৈরি করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ যাত্রীরা। লম্বা সফর এখন অনেকটাই আরামে কাটবে, এমনটাই মত যাত্রীদের।