থমকে চিংড়িঘাটার কাজ, অরেঞ্জ লাইন চালু হতে আর কত সময় লাগবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোকে (Kolkata Metro) আধুনিক করে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শহর থেকে শহরতলি বিভিন্ন প্রান্তকে মেট্রো পথে জোড়া হয়েছে। কিন্তু নতুন নতুন গল্ লাইনে মেট্রো ছুটলেও অরেঞ্জ লাইনে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। চিংড়িঘাটা অংশের কাজ আটকে থাকায় এদিকে অরেঞ্জ লাইনের সম্প্রসারণও ব্যাহত হচ্ছে।

কবে শুরু হবে অরেঞ্জ লাইনের মেট্রোর (Kolkata Metro) কাজ?

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসের মধ্যেই যদি পুলিশের তরফে অনুমতি দেওয়া হয় কংক্রিটের স্ল্যাব বসানোর, তবে চলতি বছরের শেষেই সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পৌঁছে দিতে পারে। মেট্রো রেল সূত্রে খবর, চিংড়িঘাটা জট কাটলেও চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেতে আরও ৭-৮ মাস সময় লাগতে পারে। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত সেক্টর ফাইভের সংযোগেই অনেকটা সময় লেগে যেতে পারে।

When will Kolkata Metro orange line work start

এখনও মেলেনি পুলিশের অনুমতি: রেল বিকাশ নিগম লিমিটেড সূত্রে খবর, চিংড়িঘাটায় (Kolkata Metro) কাজ প্রায় ১ বছর ধরে আটকে রয়েছে। এখানে কংক্রিটের স্ল্যাব বসাতে হলে টানা দুই সপ্তাহান্তে ট্রাফিক ব্লক করতে হবে। কিন্তু তার জন্য এখনও পুলিশের অনুমতি মেলেনি।

আরও পড়ুন : এসিতে ভ্রমণ, থাকা খাওয়া নিয়ে আকর্ষণীয় প্যাকেজ, এবার দক্ষিণ ভারত ঘোরাবে IRCTC

ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট: বিষয়টি গড়িয়েছে আইন আদালত পর্যন্ত। রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এদিকে রাজ্য সরকারের দাবি, নির্বাচনের আগে এই কাজ এগোলে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে। সেইসঙ্গে যানজটের সমস্যাও বাড়তে পারে। যদিও সেই যুক্তি খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন : গল্প জমে ওঠার আগেই বিরাট মোড়, তৃতীয় ব্যক্তির আগমন এই মেগায়

চিংড়িঘাটা ছাড়াও অবশ্য অরেঞ্জ লাইনের আরও কিছু অংশে বাকি রয়েছে কাজ। টেকনোপলিস, নজরুল তীর্থ, চিনার পার্ক সংলগ্ন এলাকায় ভায়াডাক্টের কিছু অংশ এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তবে এই জায়গাগুলিতে কাজ আংশিক ভাবে এগোচ্ছে বলেই খবর।