এসিতে ভ্রমণ, থাকা খাওয়া নিয়ে আকর্ষণীয় প্যাকেজ, এবার দক্ষিণ ভারত ঘোরাবে IRCTC

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুধু প্রয়োজনেই নয়, শখের বহু লোক ভ্রমণ করে থাকেন রেলে (IRCTC)। দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন রাজ্যকে পরস্পরের সঙ্গে জুড়েছে রেললাইন। এদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোণায় কোণায় রয়েছে দর্শনীয় স্থান। ভারতীয় রেলের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন দর্শনীয় স্থান, তীর্থস্থান ভ্রমণ করানোর। এবার দক্ষিণ ভারত ভ্রমণ করানোর জন্য বিশেষ উদ্যোগ নিল আইআরসিটিসি।

দক্ষিণ ভারত ভ্রমণের জন্য বিশেষ উদ্যোগ রেলের (IRCTC)

দক্ষিণ ভারত ভ্রমণের জন্য বিশেষ ‘ভারত গৌরব টুরিস্ট ট্রেন’ চালু হতে চলেছে। দক্ষিণ ভারতের বেশ কিছু তীর্থক্ষেত্র এবং দর্শনীয় স্থান ঘুরে দেখাবে এই ট্রেন। মোট ১১ রাত ১২ দিনের এই সফর শুরু হবে ১১ এপ্রিল ২০২৬ থেকে। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। জানা যাচ্ছে, উত্তর ভারতের গোরক্ষপুর থেকে শুরু হবে এই বিশেষ সফর।

IRCTC brought south india tour package

কী থাকছে প্যাকেজে: জানা যাচ্ছে, যাত্রাপথের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা থাকবে। তাই বাংলার পর্যটকরাও যেতে পারবেন এই ভ্রমণে। একাধিক তীর্থস্থান ঘুরিয়ে দেখাবে এই ট্রেন। প্যাকেজে রয়েছে তিরুপতি বালাজি মন্দির, রামেশ্বরম রামনাথস্বামী মন্দির, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ।

আরও পড়ুন : ‘মাই নেম ইজ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড…’, এখনও ‘বিচারাধীন’, কী বললেন কল্যাণ-পুত্র?

খরচ কত করে: মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই প্যাকেজকে। ইকোনমি ক্লাস অর্থাৎ স্লিপারে মাথাপিছু খরচ ২৪,৭৯০ টাকা। ৫-১১ বছরের শিশুদের জন্য মাথাপিছু খরচ ২৩,৪০০ টাকা। এতে অন্তর্ভুক্ত রয়েছে নন এসি হোটেল এবং যাতায়াতের (IRCTC) খরচ। এরপর রয়েছে স্ট্যান্ডার্ড অর্থাৎ থ্রি টায়ার এসি প্যাকেজ। এতে মাথাপিছু খরচ ৪২,৫৩০ টাকা এবং শিশুদের জন্য ৪০,৯০০ টাকা। এতে মিলবে এসি হোটেল।

আরও পড়ুন : পুলিশের সামনে গলা উঁচিয়ে আস্ফালন TMC নেতার, নির্বাচন কমিশনকে ট্যাগ করে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ

এছাড়াও রয়েছে কমফোর্ট ক্লাস অর্থাৎ টু টায়ার এসি। এতে মাথাপিছু খরচ ৫৬,৭১০ টাকা এবং শিশুদের জন্য ৫৪,৭৫০ টাকা। এসি হোটেল এবং এসি গাড়িতে ঘোরা যাবে। ট্রেন ভাড়া, নিরামিষ খাবার এবং স্থানীয় সাইটসিয়িংয়ের খরচ অন্তর্ভুক্ত রয়েছে প্রতি প্যাকেজেই। এই ভ্রমণের টিকিট বুক করা যাবে আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। পাশাপাশি লখনউয়ের গোমতী নগরে সংস্থার অফিসে যোগাযোগ করে বুক করা যাবে টিকিট।