বাংলাহান্ট ডেস্ক : ভোটের মুখে ফের ‘দাদাগিরি’ দেখানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশকে চোখ রাঙিয়ে দাপট দেখানোর অভিযোগ উঠল বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ু ভকতের বিরুদ্ধে। উর্দিধারীদের রীতিমতো শাসানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।
তৃণমূল নেতার বিরুদ্ধে সরব সৌমিত্র খাঁ (Saumitra Khan)
মঙ্গলবার রাতে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই ব্যক্তি জানান, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে যোগ দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বিজেপি কর্মীদের জন্য নিজের বাড়িতে খাবারের ব্যবস্থাও করেন তিনি। এরপরেই রাতে তৃণমূল কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।

পুলিশের সামনে গলাবাজির অভিযোগ: খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিকে সেখানে গিয়ে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। পুলিশকে দেখে রীতিমতো ধমক দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমার এলাকা এটা। মানুষকে কেন ঘুমোতে দিচ্ছেন না?’ পালটা পুলিশের তরফে বলা হয়, ‘পুলিশ এলে আপনার অনুমতি নিয়ে আসতে হবে?’ সঙ্গে সঙ্গে তৃণমূল কাউন্সিলর গর্জে ওঠেন, ‘ইয়েস’!
আরও পড়ুন : LPG সিলিন্ডার বুকিংয়ের সময়ের ব্যবধান ২৫ দিন থেকে বেড়ে ৩৫? নতুন ‘নির্দেশ’ নিয়ে জবাব দিল কেন্দ্র
ভিডিও শেয়ার সৌমিত্র খাঁর: পালটা পুলিশ বলে, ‘একদমই নয়, এখন MCC চালু। আপনার কৈফিয়ত তলব এখন আর কাজ করবে না। আপনাকে জবাব দিয়ে আমি নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়ম জানুন, তারপর বলবেন’। এই ঘটনার ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)।
🚨Urgent intervention needed in Burdwan @ECISVEEP 🚨
Why is the @BurdwanPolice inactive against Naru Gopal Bhakat (Ward 22)❓
His links to notorious elements & NHRC listed Notorious Criminal khokan Das MLA candidate of TMC are disrupting the peace in Bardhaman Dakshin.
(1/2) pic.twitter.com/OCw5u7Q4l2— Saumitra khan (@KhanSaumitra) March 25, 2026
আরও পড়ুন : ‘মাই নেম ইজ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড…’, এখনও ‘বিচারাধীন’, কী বললেন কল্যাণ-পুত্র?
ভিডিওতে নির্বাচন কমিশনকে ট্যাগ করে শেয়ার করে তিনি লিখেছেন, ‘বর্ধমানে অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ দরকার। বর্ধমান পুলিশ নাড়ু ভকতের ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন? অসামাজিক কাজকর্মের সঙ্গে যোগসূত্র রয়েছে তাঁর। এনএইচারসি তালিকাভুক্ত দুষ্কৃতী তৃণমূলের প্রার্থী খোকন দাস বর্ধমান দক্ষিণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করছে’।












