‘মাই নেম ইজ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড…’, এখনও ‘বিচারাধীন’, কী বললেন কল্যাণ-পুত্র?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রার্থী হয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে। এদিকে ‘বিচারাধীন’ তালিকায় এখনও রয়ে গিয়েছে নাম। এমনই পরিস্থিতি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের। এবারের নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু ‘বিচারাধীন’ এর খাঁড়া এখনও সরছে না তাঁর উপর থেকে।

এখনও বিচারাধীন তালিকায় কল্যাণ (Kalyan Banerjee) পুত্র

সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টেও বিচারাধীন তকমা লেগে রইল শীর্ষণ্যর নামের সঙ্গে। তা নিয়েই চিন্তায় মাথায় হাত তৃণমূল প্রার্থীর। নির্বাচনের আর মোটে এক মাস বাকি। এমতাবস্থায় কীভাবে জমা দেবেন মনোনয়ন, এই চিন্তাই কুরে কুরে খাচ্ছে কল্যাণ পুত্রকে।

Kalyan Banerjee son still in adjudication list

কী বললেন শীর্ষণ্য: শীর্ষণ্য বলেন, তাঁর নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। অন্যান্য মানুষের মতো তাই তাঁরও চিন্তা রয়েছে। তাঁর কথায়, ‘মনোনয়নে এখনও দেরি আছে, তাই আশা করা যায় যে নাম চলে আসবে। কিন্তু নির্বাচন কমিশন বিজেপির হয়ে যে মানসিক অত্যাচার করছে তা অমার্জনীয়।’

আরও পড়ুন : একধাক্কায় ৩ হাজার! টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীতে? নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে

বিজেপির বিরুদ্ধে সরব: একে বিজেপির ‘চক্রান্ত’ বলে দাবি করে শীর্ষণ্য (Kalyan Banerjee) আরও বলেন, ‘ওরা ভেবেছিলেন এটা করে ওদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এখানে অনেক রোহিঙ্গা মুসলমান আছে। কিন্তু সেটা যখন পারলেন না, সর্বোপরি অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে গেল। হাজার হাজার মানুষ ঝুলে রইলেন। এমনভাবেই যদি চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয় রাস্তায় নামতে হবে নয়তো আদালতে যেতে হবে।’

আরও পড়ুন : LPG সিলিন্ডার বুকিংয়ের সময়ের ব্যবধান ২৫ দিন থেকে বেড়ে ৩৫? নতুন ‘নির্দেশ’ নিয়ে জবাব দিল কেন্দ্র

শীর্ষণ্যর কথায়, ২০০৫ থেকে টানা ভবানীপুর কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। উপরন্তু তাঁদের বাড়িতে ১০০ বছর ধরে হচ্ছে কালীপুজো। তিনি বলেন, ‘আমাকে যদি প্রমাণ করতে হয় আমি রোহিঙ্গা মুসলমান কিনা, তাহলে সেই যে শাহরুখ খান বলেছিলেন না, মাই নেম ইজ খান আই অ্যাম নট আ টেররিস্ট। সেই রকম হয়ে গেল ব্যাপারটা, মাই নেম ইজ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট মুসলিম’।