একধাক্কায় ৩ হাজার! টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীতে? নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। অন্যবারের মতো এবারও তৃণমূল সরকারের অন্যতম হাতিয়ার বিভিন্ন ভাতা, আর্থিক প্রকল্প। গতবার সরকারে আসার পরেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। তারপর থেকে একাধিক বার বিভিন্ন জেলায় বুথ করে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। আবার সম্প্রতি রাজ্যের যুবক যুবতীদের জন্যও নতুন ভাতার ঘোষণা করেছে সরকার।

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) যুবসাথীতে কত টাকা মিলছে?

নতুন করে রাজ্যের বেকার যুবদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের আওতায় মাসিক ১৫০০ টাকা করে পাচ্ছেন কর্মহীন যুবক যুবতীরা। বর্তমানে যে প্রকল্পগুলি রয়েছে রাজ্যে সেগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো ভাতা।

Will lakshmir bhandar allowance increase

তৃণমূলের ইস্তেহারে প্রতিশ্রুতি: সম্প্রতি ২০২৬ এর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। সেখানে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য ভাতাও আগামী দিনে দেওয়া হবে। আর এবার শোনা যাচ্ছে, শাসকদলের উপরে চাপ তৈরি করতে পাল্টা ভাতার ঘোষণা করতে চলেছে বিজেপিও।

আরও পড়ুন : চার দশক পেরিয়ে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের অন্দরমহল! কী মিলল ভেতরে?

বাড়বে অর্থের পরিমাণ: গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’এ রূপান্তরিত করবে বিজেপি। সঙ্গে বাড়বে অর্থের পরিমাণও। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) একধাক্কায় বেড়ে হবে ৩ হাজার। অন্যদিকে বেকার ভাতা ‘যুবশক্তি’ প্রকল্পেও ৩ হাজার টাকা দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : অনলাইনে খাবার আনালেই গুনতে হবে বাড়তি টাকা, Zomato-র পথে হেঁটে Swiggy-ও বাড়াল প্ল্যাটফর্ম ফি

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা হয়নি গেরুয়া শিবিরের তরফে। তবে শোনা যাচ্ছে ২০২৬ এ বাংলার কুর্সিকে পাখির চোখ করে ইস্তেহারে এই প্রস্তাবগুলি রাখতে পারে বিজেপি। তেমনটা হলে রাজনৈতিক মহলে তা যে বড় আলোড়ন ফেলবে তা বলাই বাহুল্য।