বাংলা হান্ট ডেস্ক: রেল যাত্রীদের জন্য রয়েছে নতুন বছরের সুখবর। এবার রেলওয়ে বোর্ডের অনুমোদন ক্রমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে অধীনে একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে পরীক্ষামূলকভাবে যাত্রা বিরতির অনুমতি প্রদান করা হয়েছে (Indian Railways)। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই যাত্রা বিরতি কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।
দক্ষিণ পূর্ব রেলে বাড়ল ট্রেন স্টপেজ, প্রকাশ্যে তালিকা (Indian Railways)
যাত্রীদের কথা মাথায় রেখে, দক্ষিণ পূর্ব রেলওয়ে (Indian Railways) সংশ্লিষ্ট স্টেশন, নির্ধারিত সময় ও কার্যকরতারই আলোচনা করেছে। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি আনাড়া রেলস্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৮১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস ও ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস।

আরও পড়ুন: বৃহস্পতিবার মধ্যরাতে দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ি কেঁপে উঠল, সিকিমেও কম্পন অনুভূত
এছাড়াও আগামী ১১ ফেব্রুয়ারি জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ২৮১৮১ টাটানগর–কাটিহার এক্সপ্রেস ও ২৮১৮২ কাটিহার–টাটানগর এক্সপ্রেস। পাশাপাশি আগামী ১৪ ফেব্রুয়ারি ঝালদা রেল স্টেশন পর্যন্ত এক মিনিট করে কার্যকর থাকবে ১৮৬০৩ রাঁচি–গোদ্দা এক্সপ্রেস ও ১৮৬০৪ গোদ্দা–রাঁচি এক্সপ্রেস।
আগামী ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়া রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ২০৮১৭ ভুবনেশ্বর–নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ও ২০৮১৮ নয়াদিল্লি–ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস। তাছাড়া আগামী ১৫ ফেব্রুয়ারি চন্দ্রকোণা রোড রেল স্টেশন পর্যন্ত এক মিনিট করে কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস।
পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারি গড়বেতা রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস৷ আগামী ১৫ ফেব্রুয়ারি ওন্দাগ্রাম রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস। এবং আগামী ১৫ ফেব্রুয়ারি শালবনি রেল স্টেশনে এক মিনিট পর্যন্ত কার্যকর থাকবে ১৩৫০৫ দিঘা–আসানসোল এক্সপ্রেস ও ১৩৫০৬ আসানসোল–দিঘা এক্সপ্রেস (Indian Railways)।












