হঠাৎ হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল, চাপে যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways trains cancelled in Howrah division over weekend
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্ভোগ আশঙ্কা ফির হাওড়ার ডিভিশনের যাত্রীদের জন্য। কারণ হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বেশ কিছু লোকাল। সূত্রের খবর প্রায় ছয় ঘন্টা ধরে বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল রুটের একাধিক লোকাল ট্রেন (Indian Railways)। জানা যায় সপ্তাহ শেষে ব্যান্ডেল স্টেশন এর ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের জন্য আগামী ১২ এপ্রিল রবিবার একাধিক লোকাল বাতিল থাকবে। যার ফলে অসুবিধা সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা।

সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা (Indian Railways)

পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে রবিবার এই ট্রাক রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের জন্য যে ট্রেন বাতিল থাকবে সেই বিষয়েই আগে জানিয়ে দিয়েছে। পাশাপাশি রবিবার ছুটির দিন থাকলেও সেদিন দুপুরবেলা বাতিল থাকছে একাধিক লোকাল (Indian Railways)। পাশাপাশি রেল সুতার খবর রবিবার দিন দুপুর ১১:২০ থেকে বিকেল ৫:২০ পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বন্ধ থাকবে। এর ফলে ছুটির দিন হলেও যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে।

Indian Railways trains cancelled in Howrah division over weekend

আরও পড়ুন: LPG বুকিংয়ে নতুন নিয়ম, ডেলিভারিতেও বড় পরিবর্তন—জানুন সম্পূর্ণ আপডেট

এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে:

বাতিলের তালিকায় থাকছে ৩৭৬৫৭ ও ৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান লোকাল, ৩৭৬১১ হাওড়া- পান্ডুয়া লোকাল, ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ ও ৩৭৫৪২ ব্যান্ডেল-হাওড়া লোকাল। ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫২ কাটোয়া-বর্ধমান লোকাল, ৩৭৬১৪ পান্ডুয়া-হাওড়া লোকাল।

পাশাপাশি বাতিল থাকছে ৩৭৬৫৮ মেমারি-হাওড়া লোকাল, ৩৭৫৪১ নৈহাটি লোকাল। গুরুত্বপূর্ণ রুটে এতগুলি ট্রেন দুপুরের সময়ে বাকি থাকার ঘোষণায় দেখা দিয়েছে চরম যাত্রী দুর্ভোগ।

একই সঙ্গে, ৫৩০০১ হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ওইদিনই ছাড়বে দেরিতে। বিকেল ৪:৫ মিনিটের বদলে, ট্রেনটি ছাড়বে ৪:৩৫ মিনিটে। অর্থাৎ আধ ঘণ্টা দেরিতে আগামী ১২ এপ্রিল ছাড়বে ৫৩০০১ হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

একই সঙ্গে আগামী রবিবার ৩৭৯১৭ হাওড়া- কাটোয়া লোকাল কুড়ি মিনিট দেরিতে চলবে বলেই রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে হাতে সময় নিয়ে যাত্রীদের বেরোনোর অনুরোধ করা হয়েছে (Indian Railways)।