যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ-সাঁতরাগাছি রুটে দুটি নতুন অমৃত ভারত ট্রেন, জানুন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways two new amrit Bharat trains will run on the Sealdah-Santragachi route
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই বাংলার জন্য কার্যত উপহারের ডালি সাজিয়ে এনেছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন লোকাল ট্রেনের রুট চালুর পাশাপাশি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের দিকেও দেওয়া হয়েছে নজর। তাছাড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এই ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী স্বয়ং হাজির হয়ে মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন। পাশাপাশি শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকে দুটি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন তিনি। যেখানে একটি শিয়ালদা থেকে ছাড়বে বারাণসী। অপর ট্রেনটি ছাড়বে সাঁতরাগাছি থেকে। এই ট্রেনটি যাবে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত।

নতুন দুটি অমৃত ভারত ট্রেন শিয়ালদহ-সাঁতরাগাছি রুটে, সময়সূচি দেখুন (Indian Railways)

বিধানসভা ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ প্রকল্প। যেখানে যাত্রীদের কথা মাথায় রেখে দেশের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবার যাত্রীরা যাতে আরও স্বাচ্ছন্দভাবে এক টান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে তার জন্য শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকে দুটি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানন্ত্রী। যেখানে একটি ট্রেন শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত যাবে। অপরটি যাবে সাঁতরাগাছি থেকে দিল্লির আনন্দ বিহার। এই দুটো ট্রেন শুরু হলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দভাবে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

Indian Railways two new amrit Bharat trains will run on the Sealdah-Santragachi route

আরও পড়ুন: রেস্তোরাঁ নয়! বরং ঘরেই বানান স্বাদে ভরপুর ও স্বাস্থ্যকর পালং চিকেন, রইল সহজ রেসিপি

সূত্রের খবর একটি ট্রেন চলবে সপ্তাহের তিন দিন। অন্য ট্রেনটি চলবে সপ্তাহে একদিন। পাশাপাশি, ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ও ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসের বুকিং পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। এই বিষয়ে রেল রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনি, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে যাবে। যেটি পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে বারাণসী পৌঁছবে।

এই ট্রেনটি দুর্গাপুর, আসানসোল, মধুপুর ও জাসিডিহ স্টেশন-সহ ৭টি স্টেশনে থামবে। পাশাপাশি ট্রেনটিতে জেনারেল, সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস থাকবে। আর ২৩ তারিখ থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। অপরদিকে ২২৫৮৮ বেনারস -শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবিবার ও মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে বারাণসী থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি ২৪ তারিখ থেকে যাত্রা শুরু করবে।

অপরদিকে, ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটি যাত্রা শুরু করবে ২২ তারিখ থেকে। ১৩০৬৬ আনন্দ বিহার-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) প্রতি শনিবার, রাত ৯টা ১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন ১০টা ৫০ মিনিটে হাওড়া পৌঁছবে। এই ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশন-সহ ২৬টি স্টেশনে থামবে। এই ট্রেনটি যাত্রা শুরু করবে ২৪ তারিখ থেকে (Indian Railways)।