বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে না পড়তে বাজারে ছেয়ে যায় পালং শাকে। এই শাক দিয়ে একদিকে যেমন একতলা ভাত খাওয়া যায়। তেমনই এই শাক দিয়ে করা হয় পালং পনির। তবে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাদেরকে তো আর নিরামিষ খাওয়ানো যায় না। তাই হঠাৎ করে অতিথি আসলে অথবা নিজেদের স্বাদ বদল করতে পালং শাক দিয়ে বানিয়ে ফেলুন চিকেনের এই সুস্বাদু রেসিপিটি। প্রণালী দেখে নিন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের পালং চিকেন (Recipe)
পালং পনির অথবা পালং শাক তো অনেকে খেয়েছেন। কিন্তু এক ধরনের পদ খেয়ে কী মুখে অরুচি ধরেছে। স্বাদ বদল করতে মন চাইছে। তাহলে বাড়িতে যদি চিকেন থাকে, তাহলে বানিয়ে ফেলুন হাই প্রোটিন সমৃদ্ধ এই রেসিপিটি। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি অপরদিকে স্বাস্থ্যকর। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: আধার কার্ডে ফটোকপির দিন শেষ? নতুন QR ভেরিফিকেশন নিয়ে বড় ভাবনা UIDAI-এর
উপকরণ:
মুরগির মাংস: ৫০০ গ্রাম
ধনেপাতা বাটা: ১ কাপ
পালং শাক: ২৫০ গ্রাম
পেঁয়াজ: ২টি
কাঁচালঙ্কা: ৫টি
আদা-রসুন বাটা: ১ চামচ
এলাচ: ২টি
লবঙ্গ: ২টি
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
মাখন: ২ চা চামচ
চিনি: ২ টা চামচ
নুন: স্বাদ মতো
তেল: পরিমাণ মতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
প্রণালী: প্রথমে ভালো করে চিকেনের টুকরোগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা, ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন। এরপর পালং শাক হালকা গরম জলে সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে ঠান্ডা করুন, তারপর ২-১টা কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন হালকা সোনালি করে ভেজে তুলে নিন। তারপর ওই তেলেই জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভাজুন, আদা-রসুন বাটা দিয়ে কষান, টমেটো পিউরি ও গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছাড়লে ভাজা চিকেন ও পালং পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো জল ও নুন দিন। তারপর ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না চিকেন সেদ্ধ হয়। এরপৃ শেষে গরম মশলা ও কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে আপনি নামানোর পর ফ্রেশ ক্রিম বা কাজুবাদাম বাটা দিয়ে পারেন। এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।
















