বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপে (Men’s T20 World Cup 2026) নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। এবারে এই টুর্নামেন্টের আয়োজক ছিল ভারত এবং শ্রীলঙ্কা। তবে, এবার ২০২৬-এর T20 বিশ্বকাপের প্রসঙ্গে একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) অ্যান্টি কোরাপশন ইউনিট (ACU)T20 বিশ্বকাপ ২০২৬-এর একটি ম্যাচের তদন্ত শুরু করেছে। মূলত, ওই ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ উত্থাপিত হয়েছে। একটি ডকুমেন্টরিতে এই দাবি করা হয়েছে।
২০২৬ সালের T20 বিশ্বকাপে (Men’s T20 World Cup 2026) ফিক্সিং?
ইএসপিএন ক্রিকইনফো-র এক রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি কোরাপশন ইউনিট কানাডা ক্রিকেট সম্পর্কিত দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। এমতাবস্থায়, তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে কানাডা ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। বিশেষ করে নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারের দিকে নজর রয়েছে। যেখানে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া সেই ওভারটি করেন। ওই ওভারে, তিনি একটি নো-বল করেন এবং লেগ সাইডে ওয়াইড বোলিংও করেন। ওই ওভারে তিনি মোট ১৫ রান দেন। এদিকে, ওই ওভারের আগে কানাডার পেসার জাসকরণ সিং এবং ডিলন হেলিগারও ব্যয়বহুল ওভার বল করেছিলেন। একই সঙ্গে তৃতীয় ওভারে উইকেট মেডেন বোল্ড করেন স্পিনার সাদ বিন জাফর।

এই আবহে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (CBC) ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম ‘দ্যা ফিফথ এস্টেট’ দ্বারা নির্মিত ডকুমেন্ট্রিতে ‘দুর্নীতি, অপরাধ ও ক্রিকেট’ সম্প্রচারের পর তদন্ত শুরু হয়। ওই ডকুমেন্ট্রিতে কানাডা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়, খেলোয়াড় নির্বাচনের চাপ এবং ম্যাচ সংক্রান্ত সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এদিকে, দ্বিতীয় তদন্তটি একটি পুরানো টেলিফোন রেকর্ডিংয়ের সঙ্গে সম্পর্কিত। যেখানে তৎকালীন কোচ খুররম চৌহান দাবি করেছিলেন যে ক্রিকেট কানাডার সিনিয়র বোর্ড সদস্যরা তাঁকে দলে কিছু খেলোয়াড় অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিয়েছিলেন।
আরও পড়ুন: মালামাল হল এই ব্যাঙ্ক! ১৩,০০০ কোটি টাকারও বেশি মুনাফা, করল ডিভিডেন্ডের ঘোষণা
কানাডার ক্রিকেটে বিশৃঙ্খলা: এমতাবস্থায়, ICC-র অ্যান্টি কোরাপশন ইউনিট বর্তমানে এসব অভিযোগের তদন্ত করছে এবং কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও জানানো হয়নি। তবে, ICC-র অ্যান্টি কোরাপশন ইউনিটের ইন্টেরিম জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ জানিয়েছেন, ‘CBC সম্প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে ACU অবগত।’
আরও পড়ুন: ‘বিরোধীরা তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে’, মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে কী জানালেন মোদী?
জানিয়ে রাখি যে, গত এক বছর ধরে কানাডিয়ান ক্রিকেটে প্রশাসনিক অস্থিতিশীলতা রয়েছে। প্রাক্তন সিইও সালমান খানের নিয়োগ এবং তাঁর বিরুদ্ধে চুরি ও জালিয়াতির অভিযোগ থেকে শুরু করে খেলোয়াড়দের বেতন ও পুরস্কারের অর্থ বিলম্বের পাশাপাশি বোর্ডে পরিবর্তনের মতো বিষয়গুলি ইতিমধ্যেই আলোচনায় রয়েছে।













