ভোটের আগে যাদবপুরে লাল ঝড়! সব বিভাগে বামেদের একতরফা জয়

Published on:

Published on:

Jadavpur University Student Poll Result Left Sweeps All Departments
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় বিধানসভা ভোটের আবহের মধ্যেই সামনে এল ছাত্র রাজনীতির এক গুরুত্বপূর্ণ ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সদ্য হওয়া ছাত্র প্রতিনিধিত্বমূলক নির্বাচনে বড় জয় পেল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। কলা থেকে ইঞ্জিনিয়ারিং, প্রায় সব বিভাগেই তাদের দাপট দেখা গেল। ভোটের ঠিক আগে এই ফলাফল রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল

গত ২১ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র প্রতিনিধি নির্বাচন। সোমবার সেই ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাপট। এই নির্বাচন মূলত আইসিসি-তে ছাত্র প্রতিনিধি পাঠানোর জন্যই আয়োজন করা হয়েছিল।

ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে প্রায় ১৩০০ ভোটে জয়ী হয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন (ডিএসএফ)। একইভাবে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর বিভাগেও প্রায় ১০০ ভোটে নিজেদের দখল বজায় রেখেছে তারা। এই দুটি ক্ষেত্রেই দ্বিতীয় স্থানে রয়েছে এসএফআই।

অন্যদিকে, কলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর, দুটো ক্ষেত্রেই জয় পেয়েছে এসএফআই। তবে উল্লেখযোগ্য বিষয়, কলা বিভাগের স্নাতকোত্তরে এই প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূলের ছাত্র সংগঠন। তবে, বিজ্ঞান বিভাগে ফলাফল কিছুটা আলাদা ছবি দেখিয়েছে। সেখানে জয় পেয়েছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ নামে একটি স্বতন্ত্র ছাত্র গোষ্ঠী।

ICC Election Clash at Jadavpur University

আরও পড়ুনঃ উত্তরই দিতে পারেননি মামলাকারীর পক্ষের আইনজীবী, হাই কোর্টে খারিজ শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আবেদন

আগামী বুধবারই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট রয়েছে, যার মধ্যে যাদবপুর কেন্দ্রও রয়েছে। তার ঠিক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এই ছাত্র নির্বাচনের ফলাফল স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।