উত্তরই দিতে পারেননি মামলাকারীর পক্ষের আইনজীবী, হাই কোর্টে খারিজ শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আবেদন

Published on:

Published on:

Suvendu Adhikari Candidature Challenge Rejected by Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের ঠিক আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রার্থীপদ ঘিরে বিতর্ক তৈরি হয়। তাঁর কিছু বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করে কলকাতা হাইবিসকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই আবেদনে সরাসরি তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তোলা হয়। কিন্তু সেই মামলায় কোনও আইনি ভিত্তি খুঁজে না পেয়ে কলকাতা হাই কোর্ট সরাসরি মামলাটি খারিজ করে দেয়।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রার্থীপদ বাতিল মামলা খারিজ

কলকাতায় এই মামলাটি দায়ের করা হয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রার্থীপদ বাতিলের দাবিতে। মামলাকারীর অভিযোগ, তাঁর কিছু বক্তব্য উস্কানিমূলক এবং সেই কারণেই তাঁর প্রার্থীপদ খারিজ হওয়া উচিত।

এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আদালত জানতে চায়, সংবিধানের কোন ধারার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। অর্থাৎ, প্রার্থীপদ বাতিলের দাবির পক্ষে সুনির্দিষ্ট আইনি ভিত্তি কী সেটাই স্পষ্ট করতে বলা হয়।

কিন্তু মামলাকারীর পক্ষের আইনজীবীরা সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। কোনও নির্দিষ্ট সাংবিধানিক ধারা উল্লেখ করতে না পারায় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়।

Suvendu Adhikari Harassment Row Calcutta High Court Seeks Police Report

আরও পড়ুনঃ শ্রীজাত কি সত্যিই গ্রেপ্তার হচ্ছেন? সামনে এল আসল ঘটনা

আদালতের এই রায়ের ফলে পুরো মামলাটিই খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।