বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ আরও একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একসময়কার বিশ্বস্ত, ঘনিষ্ঠরা একের পর এক তাঁর হাত ছেড়ে দিচ্ছেন। তবে এখনও হাতেগোনা যে ক’জন সাংসদ, বিধায়ক তাঁর পাশে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এবার তিনিও দলনেত্রীকে বড় শর্ত দিলেন।
কাদের নিয়ে মমতাকে শর্ত দিলেন কল্যাণ? | (Kalyan Banerjee)
সম্প্রতি বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সভাতেই কল্যাণ বলেন, যারা চলে যাচ্ছেন তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হলে তিনি দল ছেড়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা জানিয়ে দিয়েছেন বলে দাবি করেন প্রবীণ সাংসদ।
আরও পড়ুনঃ লাফিয়ে কমবে বিদ্যুতের খরচ! রাজ্যের সরকারি স্কুলগুলি নিয়ে বিরাট পরিকল্পনা সরকারের
কল্যাণের কথায়, “যে যেখানে যাচ্ছে যাক। যে যেখানে ভাল থাকে থাকুক। তবে আমি মমতাদিকে বলে দিয়েছি, এদের যদি আবার দলে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমি দল ছেড়ে চলে যাব।“
এখানেই না থেমে দলত্যাগী তৃণমূল সাংসদদেরও নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ। দাবি করেন, ‘ওয়ান নেশান ওয়ান ভোট’ বিল পাশের জন্যই তাঁদের কিনে নিয়েছে বিজেপি। কল্যাণ বলেন, ”ওই বিল পাশ হয়ে গেলে ২০২৯ সালে লোকসভা ভোটের পাশাপাশি বাংলায় বিধানসভা ভোটও হবে। তখন কিন্তু এই দু’মুখোরা প্রার্থী হতে পারবে না।“

কল্যাণের পাশাপাশি এদিন মহুয়াও তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নিশানা করেন। কৃষ্ণনগরের সাংসদ বলেন, “বিজেপি নেতারা যাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁদের এখন দলে নিতে পারছেন না। সেই জন্য একটি বাফার জোন বানিয়ে এদের রেখেছে। ২০২৯ সালে এদের সবার মেয়াদ শেষ হবে। তখন এরা না তৃণমূলের হবে আর না বিজেপির।“
২০২৬ বিধানসভা ভোটের পর তৃণমূল ভেঙে ছারখার হয়ে গিয়েছে। এই দুঃসময়েও যারা মমতার হাত ছেড়ে যাননি, তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ ও মহুয়া। এবার এবার দুই সাংসদই দলত্যাগীদের তুমুল আক্রমণ করলেন।













