বাংলা হান্ট ডেস্ক:মন্ত্রী সভার বৈঠকে নাম বদলের সিদ্ধান্ত হল কেরলের (Kerala)। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Minister Ashwini Vaishnaw) জানালেন এ কথা। এই প্রস্তাব কেরলের বিধানসভায় আগেই পাস হয়েছিল। তারপর কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই বিষয়েই এবার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হলো।
কেরলের (Kerala) নাম বদলের উদ্যোগ
কেরলের নাম বদলের উদ্যোগে অগ্রগণ্য ছিল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলকে মালায়ালম ভাষায় বলা হয় কেরলম। মালায়ালম এবং অন্য ভাষার মানুষদের মধ্যে ঐক্যের বার্তা ছড়াতেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন।
এবার থেকে কেরলের নাম পরিবর্তন হয়ে কেরলম হলো। পশ্চিমবঙ্গের নাম বদল করার প্রস্তাব আগেই উঠেছিল। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদলের প্রস্তাব পাঠিয়েছিল। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দাবি ছিল পশ্চিমবঙ্গের নাম বদলে করা হোক বাংলা।
আরও পড়ুন:‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল
সমস্ত ভাষাতেই পশ্চিমবঙ্গকে বাংলা বলে উক্ত করা হোক এটাই রাজ্যের দাবী ছিল। কারণ পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়াতে সব ক্ষেত্রেই পিছনে থাকতে হয়। কারণ ইংরেজি অ্যালফাবেট ডব্লিউ দিয়ে শুরু হচ্ছে সেই কারণে। এছাড়া এখন আর পূর্ববঙ্গ বলে কোনও জায়গা নেই, তাই পশ্চিমবঙ্গ নামের কোনও মানে হয় না বলে দাবী উঠেছিল।
আরও পড়ুন:মিষ্টি হাবে ঝুলছে তালা, নষ্ট সরকারি সম্পত্তি, আট বছরেও চালু হলো না মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প













