পরপর মৃত্যুতে অস্বস্তি খড়্গপুর আইআইটিতে! উদ্ধার বারাসাতের যুবকের দেহ, উঠছে একাধিক প্রশ্ন

Published on:

Published on:

Kharagpur IIT college another death body of youth from Barasat found
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের খবরে শিরোনামে খড়গপুর আইআইটি কলেজ (Kharagpur IIT)। দশ দিনের মধ্যে এই নিয়ে খবরের শিরোনামে আসলো এই কলেজটি। কারণ মঙ্গলবার ২২ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে মদনমোহন মালব্য হল থেকে। এই ঘটনার পর যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। তবে কি কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

খড়্গপুর আইআইটিতে আবার মৃত্যু, মিলল বারাসতের যুবকের দেহ (Kharagpur IIT)

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মৃত ছাত্রের নাম সোহম হালদার। সে উত্তর ২৪ পরগনার বারাসাতের শালবাগান এলাকার বাসিন্দা ছিলেন। পড়াশোনার সূত্রে খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক করছিলেন। তিনি থাকতেন মদনমোহন মালব্য হলে।

 Kharagpur IIT college another death body of youth from Barasat found

আরও পড়ুন: ভোটের দিন সমস্যায় পড়লেই ফোন করুন, প্রকাশ কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বর

তবে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে হলের দরজা না খোলায় খবর যায় নিরাপত্তা রক্ষীদের কাছে। তারাই দরজা খুলে চতুর্থ বর্ষের এমটেক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পাশাপাশি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মারা গিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলেই মনে করছেন পুলিশ। তবে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত এর আগে, ১৮ এপ্রিল খড়গপুর আইআইটি ক্যাম্পাসের আট তলা অটল বিহারী বাজপেয়ী হল থেকে এক যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই যুবক ছিলেন আমেদাবাদের ঘুমা এলাকার বাসিন্দা। তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রের মৃত্যুর পর। ফের ১০ দিনের মাথায় খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এই ধরনের ঘটনায় যথারীতি নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

পাশাপাশি খড়গপুর আইআইটি (Kharagpur IIT ) কলেজ ক্যাম্পাসে বারবার এমন কেন ঘটনা ঘটছে ও পড়ুয়াদের নিরাপত্তা,মানসিক অবস্থা নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি মেধাবী পড়ুয়ারা কেন এরকম চরম পথ বেছে নিচ্ছে সেই প্রশ্নের উত্তর এখনো অধরাই রয়েছে।