বাংলা হান্ট ডেস্ক: আবারও খবরের শিরোনামে কলকাতা মেট্রো। তাছাড়া কলকাতা মেট্রো (Kolkata Metro) এখন শহরের যাতায়াতের খুব পরিচিত মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রো ব্যবহার করেন। বর্তমানে বেশ কয়েকটি মেট্রো লাইন চালু আছে, আবার কিছু লাইনের কাজ চলছে। কিন্তু অনেকেই জানেন না, কলকাতা মেট্রো নিয়ে একসময় এমন কিছু বড় পরিকল্পনা করা হয়েছিল, যা বাস্তবায়িত হলে শহর থেকে অনেক দূরের শহরতলিতেও মেট্রোয় যাওয়া যেত। এবার নতুন বছরের শুরুতে কলকাতা মেট্রো লাইফ লাইন জুড়তে চলেছে নতুন পালক।
নয়া পালক, নতুন সুবিধা! মেট্রো যাত্রা হবে আরও সহজ (Kolkata Metro)
ভারতের সবচেয়ে পুরনো মেট্রো (Kolkata Metro) লাইন হল কলকাতার উত্তর-দক্ষিণ করিডোর। এই মুহূর্তে কলকাতায় মোট ৫টি মেট্রো লাইন চালু আছে। সব মিলিয়ে মেট্রো চলাচল করছে ৭৩ কিলোমিটারের একটু বেশি পথে। এর মধ্যে সবচেয়ে লম্বা লাইনটি হল ৩২.১৩ কিলোমিটার দীর্ঘ উত্তর-দক্ষিণ করিডোর। তবে এবার এই নবকলরবে সেজে ওঠা মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ মেট্রো স্টেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য উৎসর্গ করা হল।

আরও পড়ুন: আজ সোনার গহনা কিনলে কি লাভবান হবেন? জানুন ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত
তবে কোন ভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, মেট্রোরেলের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ফিতে কেটে এই আধুনিক স্টেশনের উদ্বোধন করলেন একদল শিশু ও সাধারণ মহিলা যাত্রীরা। যা এক অনন্য নজির সৃষ্টি করেছে। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনের এই অত্যন্ত ব্যস্ত স্টেশনটির খোলনলচে পুরোপুরি বদলে ফেলা হয়েছে। স্টেশনের মূল ভবন থেকে শুরু করে সাবওয়ে, সবই আধুনিকীকরণ করা হয়েছে।
এছাড়াও মহানায়ক উত্তম কুমারের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে স্টেশনের প্রতিটি কোণ। যেখানে স্টেশনের প্রবেশদ্বারগুলো এমনভাবে নতুন করে সাজানো হয়েছে। যাতে যাত্রীচাপ কম হয় ও যাতায়াত আরও মসৃণ হয়।
যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। স্টেশনে বাড়ানো হয়েছে লাগেজ স্ক্যানার ও ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এর সংখ্যা। এছাড়া এখানে অনেক দ্রুত ও নিখুঁতভাবে সুরক্ষা পরীক্ষা সম্পূর্ণ হবে। শুধু ভেতরে নয় স্টেশনের বাইরের অংশ এখন নজর কড়াকড়ি থাকছে। পাশাপাশি স্টেশনের সামনের অংশে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ বাগান। রাতের বেলা স্টেশনের সৌন্দর্য আরও বাড়াতে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা (Kolkata Metro)।












