আজ সোনার গহনা কিনলে কি লাভবান হবেন? জানুন ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত

Published on:

Published on:

Gold Price of 22 and 24 carat gold in the market this weekend
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে সোনার দাম (Gold Price) অপরিবর্তিত রয়েছে। যদিও নতুন বছর শুরুর থেকে হলুদ ধাতুর দর উর্ধ্বমুখী। যার ফলে এই মুহূর্তে সোনার গহনা কিনতে গিয়ে কাল ঘাম ছুটছে মধ্যবিত্তের। পাশাপাশি চিন্তার ভাঁজ মাথায় পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন রবিবার বাজারে সোনার দাম কত যাচ্ছে।

সপ্তাহান্তে বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত? (Gold Price)

গত কয়েক দিন ধরে সোনার দাম (Gold Price) যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সোনার দাম এক লাখ টাকার কাছাকাছি হতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। আর এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ মানুষদের। জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price of 22 and 24 carat gold in the market this weekend

আরও পড়ুন: প্যানে আটকানো চাকলির ঝামেলা শেষ! এই কায়দায় বানালেই চটপট উঠে যাবে, পদ্ধতি জানুন

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৫৭০ টাকা (+২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৭০০টাকা (+২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৮০ টাকা (+৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৮০০টাকা (+৩০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২০৫ টাকা (+২৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২০৫০টাকা (+২৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৮২৯৫ (-৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৮২৯৫০ (-৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৮২৮৫টাকা (-৫০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৮২৮৫০ টাকা (-৫০০)।

বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠা নামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে মনে করছেন মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে এই দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের (Gold Price) ওপর প্রভাব পড়ছে। পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে।