দীর্ঘ অপেক্ষার অবসান! মেট্রো পরিকাঠামোয় বড় বদল, কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণে নেমেছে কর্তৃপক্ষ

Published on:

Published on:

Kolkata Metro passengers await Major Upgrades at Kavi Subhash station
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে অবশেষে রবিবার থেকে শুরু হল কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ (Kolkata Metro)। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই গুরুত্বপূর্ণ স্টেশনটি। তবে নতুনভাবে আবার এই স্টেশনটিকে গড়ে তোলার উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত গত জুলাই মাসের ২৮ তারিখ পিলারের ফাটল দেখা দেওয়ার পর যাত্রী নিরাপত্তার কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। আর সেটি প্রায় দশ মাস ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

কবি সুভাষ মেট্রোয় বড় সংস্কার অপেক্ষায় যাত্রীরা (Kolkata Metro)

বর্তমানে কবি সুভাষ মেট্রো পরিষেবা (Kolkata Metro) বন্ধ থাকায়, শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চালু রয়েছে ট্রেন। তবে যাত্রীদের যাতায়াতের সুবিধা বজায় রাখার জন্য আপাতত এই পর্যন্তই ট্রেন চলাচল করছে। কিন্তু রবিবার থেকে স্টেশন ভাঙ্গার কাজ শুরু হবার পাশাপাশি পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জানা যায় কাজের সুবিধার জন্য শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক রিভার্সালের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ডাউন লাইনে মেট্রো ওই স্টেশনের থেকে ঘুরে আপলাইনে ফিরতে পারবে।

Kolkata Metro passengers await Major Upgrades at Kavi Subhash station

আরও পড়ুন: ১ জুলাই থেকে কার্যকর নতুন নিয়ম, নবম-দশমে তিন ভাষা শেখা বাধ্যতামূলক করল CBSE

আর এই ব্যবস্থার কারণে রবিবার দিনভর মহানায়ক উত্তমকুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি যাত্রী পরিষেবার কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়। যদিও এর আগে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় মেট্রো পরিষেবা চালু রাখতে একটু অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামিয়ে খালি ট্রেনগুলি কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হতো। আর সেখান থেকে রিভার্স করে অফ লাইনে ফিরত ট্রেনগুলি। তবে বর্তমানে স্টেশন ভাঙার কাজ শুরু হওয়ায় সেই ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এছাড়াও দীর্ঘ ১০ মাস ধরে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল।

যদিও কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। অবশেষে এই স্টেশনে পুনর্গঠনের কাজ শুরু হয় পুরনো কাঠামো ভেঙে নতুন ভাবে নির্মাণ প্রক্রিয়ায় শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছি পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্গঠনে কাজ সম্পন্ন হতে পারে (Kolkata Metro)।