কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো

Published on:

Published on:

Kolkata Metro speed ​​increases in kolkata initiative to reduce crowding
Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ মেট্রো স্টেশনটি ভেঙে নতুন করে সংস্কার করার কাজ শুরু হয়েছে। এর জন্য রবিবার আংশিক ভাবে ব্যাহত হবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রাফিক ব্লক থাকবে এদিন। ।

রবিবার ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro) দুর্ভোগ

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ মে রবিবার ব্লু লাইনে রেক পরিবর্তনের কাজ আরও সহজ করার জন্য ট্রাফিক ব্লক করা হবে। শহিদ ক্ষুদিরাম এবং  মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে হবে ট্রাফিক ব্লক। তাই রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

Kolkata Metro service will be erupt on sunday

বন্ধ থাকবে মেট্রো: মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার ব্লু লাইনে পরিষেবা মিলবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সোমবার থেকে অবশ্য পরিষেবা স্বাভাবিক হবে ব্লু লাইনে। রবিবার মেট্রোর (Kolkata Metro) কারণে দুর্ভোগ পোহাতে হতে পারে যাত্রীদের।

আরও পড়ুন : গলে যাবে না, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, মাটন সেদ্ধ করতে কটা সিটি দরকার?

পুননির্মাণ কবি সুভাষ মেট্রোর: গত বছর জুলাই মাসে কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় পিলারে ফাটল ধরা পড়ার পর। বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ মেরামত করতে ৯ মাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : হাবড়া থেকে সরাসরি কল্যাণী AIIMS, চালু নতুন বাস পরিষেবা

নয় মাস সময় শেষ হতে চললেও এখনও পর্যন্ত কবি সুভাষ স্টেশন পুনরায় চালু করার ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো।