বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কদিন পরেই জন্মাষ্টমী (Janmastami)। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে সরকারি তো বটেই একাধিক বেসরকারি কর্মক্ষেত্রগুলিতেও ছুটি থাকছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরে মেট্রো চলাচল নিয়ে বড় ঘোষণা করল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ (Kolkata Metro)।
জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবা
আসলে অনেকেই প্রতিদিনের মত ছুটির দিনেও কলকাতার মধ্যে যাতায়াতের জন্য মেট্রোকেই প্রাধান্য দিয়ে থাকনে। যদিও এই দিনগুলিতে মেট্রোর পরিষেবায় কিছুটা বদল হয়। এবারেও এই নিয়মের খুব একটা ব্যতিক্রম হয়নি। জানা যাচ্ছে জন্মাষ্টমীর দিন মেট্রো চলাচলের সময়সীমা বদল না হলেও, বদলাতে পারে বেশ কিছু লাইনের মেট্রো পরিষেবা।

Blue Line Metro: আগামী শুক্রবার অর্থ্যাৎ ৪ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন ব্লু লাইনে বা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মোট ২৫২টি মেট্রো পরিষেব চালু থাকবে বলে জানা যাচ্ছে। তবে এর মধ্যে ১২৬টি আপ এবং ১২৬টি ডাউন পরিষেবা থাকবে। যদিও দিনের প্রথম ও শেষ মেট্রো চলার সময়ে কোনও বদল হচ্ছে না।
আরও পড়ুনঃ রাজ্যের বাইরেও মিলবে ট্রিটমেন্ট, JIMS হসপিটালে আয়ুষ্মান কার্ড নিয়ে জানালেন লকেট চট্টোপাধ্যায়
Green Line Metro: জন্মাষ্টমীর দিনে গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে মোট ২১২টি পরিষেবা চালু থাকবে। এর মধ্যে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন ট্রেন চালানো হবে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
Yellow Line Metro: ইয়েলো লাইনে জন্মাষ্টমীর দিন মোট ৯২টি মেট্রো চলবে। এর মধ্যে ৪৬টি আপ লাইনে এবং ৪৬টি ডাউন লাইনে থাকবে। এই লাইনেও যাত্রীদের সুবিধার জন্য প্রথম ও শেষ মেট্রো চলার সময় একই থাকছে।
Purple & Orange Line Metro: পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝের হাট এবং অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অন্যদিন যে মেট্রো পাওয়া যায়, সেটাই চলবে জন্মাষ্টমীর দিন, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই রুটে কোনো ট্রেনের টাইমটেবিলেই বদল হচ্ছে না।













