ব্যবসায়ীদের জন্য স্বস্তি ! এবার অনলাইনেই করা যাবে ট্রেড লাইসেন্স নবীকরণ

Published on:

Published on:

Kolkata Municipal Corporation says Trade license renewal can now be done online
Follow

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। নতুন অর্থবর্ষ শুরু হওয়ায় শহরের বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করা বা নবীকরণ এবং নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

ট্রেড লাইসেন্স নবীকরণে ছাড় দিল পুরসভা (Kolkata Municipal Corporation)

পুরসভার তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বড় স্বস্তির খবর দিল কলকাতা পুরসভা। ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত লাইসেন্স নবীকরণ করলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। অর্থাৎ, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে বাড়তি খরচের চাপ থেকে রেহাই মিলবে।

পুরসভার আধিকারিকদের মতে, এই লাইসেন্স ছাড়া কোনও ব্যবসা আইনত পরিচালনা করা যায় না। শহরের ছোট দোকান থেকে বড় প্রতিষ্ঠান,সব ক্ষেত্রেই এটি অপরিহার্য। নির্ধারিত সময় পেরিয়ে গেলে পরবর্তীতে জরিমানা গুনতে হতে পারে, এমনকি প্রশাসনিক সমস্যাতেও পড়তে পারেন ব্যবসায়ীরা। এবার আবেদন পদ্ধতিকে আরও সহজ করতে অনলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে সরাসরি পুরসভায় গিয়ে ভিড় করার প্রয়োজন অনেকটাই কমবে। ঘরে বসেই দ্রুত আবেদন ও নবীকরণ সম্পন্ন করা সম্ভব হবে।

Kolkata Municipal Corporation says Trade license renewal can now be done online

আরও পড়ুন : এবার অ্যাপেই ভোটের খুঁটিনাটি, ‘ইসিআই নেট’ চালু করল কমিশন

প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে, সময় নষ্ট না করে আগেভাগেই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করার। কারণ নির্দিষ্ট সময়ের পরে আবেদন করলে অতিরিক্ত ফি ধার্য হবে, যা এড়ানোই বুদ্ধিমানের কাজ। সার্বিকভাবে, ব্যবসা নির্বিঘ্ন রাখতে এবং ভবিষ্যতে ঝামেলা এড়াতে সময়মতো লাইসেন্স আপডেট করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।