আজ থেকে রেড রোডে যান চলাচলে কড়াকড়ি! বিকল্প কোন পথে যাতায়াত? জানাল পুলিশ

Published on:

Published on:

Kolkata Police announced Red Road traffic diversion effective from Tuesday night
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে একটি রেড রোড (Red Road)। রোজ এই রাস্তা দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। এবার পুজোর মুখে সেই সড়কেই যান চলাচলের উপর কড়াকড়ি শুরু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ একটি নির্দেশিকা জারি করে একথা জানিয়েছেন।

পুজোর মুখে রেড রোডে যান চলাচলে কড়াকড়ি | (Red Road)

কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ৬ অক্টোবর রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ করা হবে। আগামী ২৪ ঘণ্টার জন্য এই নির্দেশিকা জারি থাকবে। এরপর আগামী ৯ অক্টোবর মধ্যরাত থেকে ১০ অক্টোবর গভীর রাত বা ১১ অক্টোবর ভোরবেলা অবধি এই রাস্তা বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ পেট্রোল বাইক অতীত, এবার থেকে চালাতে হবে ইলেকট্রিক স্কুটি! বাইক ট্যাক্সি নিয়ে বড় নির্দেশ রাজ্যের

লালবাজার সূত্রে খবর, মহালয়ার দিন আয়োজিত হতে চলা দুর্গাপুজো সংক্রান্ত অনুষ্ঠানের আলোকসজ্জা, কাঠামো নির্মাণ, ভারী সরঞ্জাম সরবরাহ করা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প রুটও জানিয়েছে ট্রাফিক পুলিশ।

লালবাজারের তরফে জানানো হয়েছে, যেসব গাড়ি খিদিরপুর রোড হয়ে উত্তর কলকাতার দিকে যাবে, প্রয়োজন অনুসারে সেগুলিকে আউটরাম রোড ও ডাফরিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি গভর্নমেন্ট রোড (ইস্ট) ও রানি রাসমণি অ্যাভিনিউ ধরে এগোনো দক্ষিণ কলকাতামুখী গাড়িগুলি ডাফরিন রোড ও মেয়ো রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

Red road

এদিন কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র রেড রোড ও আশেপাশের এলাকা নয়, দরকার পড়লে কর্মরত ট্রাফিক পুলিশ অন্যান্য সংযোগকারী রাস্তা থেকেও যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারবে। পুজোর আবহে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

শহর কলকাতার ব্যস্ততম রাস্তার তালিকা তৈরি করা হলে উপরের দিকে থাকবে রেড রোডের নাম। পুজোর আগে সেই রাস্তাতেই যানবাহন চলাচলে কড়াকড়ি করা হচ্ছে। আগামী ১১ অক্টোবর ভোরবেলা অবধি এই কড়াকড়ি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।