‘রেজিনগরে মানুষ বিজেপিকে জেতাবে না!’ ভোট প্রচারের শেষ বেলায় বিস্ফোরক কুণাল ঘোষ

Published on:

Published on:

Kunal Ghosh big statements 7 out of 12 are in contacts with TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ছিল বিধানসভা রেজিনগর (Rejinagar) বিধানসভার উপনির্বাচনের শেষ প্রচার দিবস। এদিন বিশাল রোড-শোয়ের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। যদিও বিরোধী তথা মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) মতে, বহিরাগত ঢোকাচ্ছে BJP। যে কারণে ইতিমধ্যেই নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছেন তাঁরা। এরপর সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। কী কী? চলুন দেখে নেওয়া যাক।

বহিরাগত এনে ভোটে জেতার চেষ্টা চলছে অভিযোগ কুণালের!

এদিন কুণাল ঘোষ বলেন, প্রথম কথা এই যে রেজিনগর এবং নন্দীগ্রামের ভোট অবাধ এবং সুষ্ঠু ভোট যদি হয় তাহলে বিজেপি নিশ্চিতভাবে পরাজিত হবে। কারণ কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের বিজেপি জনসমর্থন তাদের তো নেই। এখন জোর করে পুলিশ দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে, এত এত ভোটারকে ভোটার লিস্টের বাইরে রেখে যেরকম বিধানসভা নির্বাচন হয়েছে তেমনি উপনির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে রেজিনগরে মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী জেতার লড়াই লড়ছেন।

শুধু তাই নয়! তিনি আরও বলেন, নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় সমর্থিত কংগ্রেস প্রার্থী, মিলন প্রধান। তিনি কিন্তু অত্যন্ত ভালো জায়গায় লড়াইটা দিচ্ছেন। সেই লড়াই দিচ্ছেন বলেই এই দুটো কেন্দ্রে বিজেপি কিন্তু পুরো পুলিশকে নামিয়ে দিয়েছে। কোথাও এদিকে বিজেপির বহিরাগত দিয়ে ঢোকাচ্ছে, গুন্ডামি করছে থ্রেট করছে। আর পুলিশ ডেকে ডেকে বিজেপির হয়ে করছে। যারা মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক বা নন্দীগ্রামের ক্ষেত্রে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কংগ্রেসের সৈনিক তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদের পদে ইস্তফা দিয়েছেন আগেই! এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থী কোয়েল মল্লিক

নির্বাচন কমিশনকে চিঠি মমতা তৃণমূলের

কুণালবাবু আরও জানান, আমরা পুলিশকে এজন্য বলেছি কাল রাত্রে আমরা ইলেকশন কমিশনে চিঠিও পাঠিয়েছি নির্বাচন কমিশনে। সেখানে পরিষ্কার বলেছি প্রচারের পর থেকে যেন কোন বহিরাগত এই কেন্দ্র দুটিতে না ঢুকতে পারে। নির্বাচন কমিশনে আমাদের তরফ থেকে আমরা যে বক্তব্য জানিয়েছি তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যে এই দুটি কেন্দ্র অর্থাৎ রেজিনগর এবং নন্দীগ্রাম। রেজিনগর নিয়ে মূলত আমরা যেটা পাঠিয়েছি আমরা আশঙ্কা করছি যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম জাতীয় যুগ্ম সম্পাদক ডেরেক ওব্রায়েন, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি জানিয়েছি যে প্রত্যেকটি ঢোকার পয়েন্ট নাকা চেকিং চাই ব্লক করতে হবে। ভেতরে তল্লাশি করতে হবে।

পুলিশের সক্রিয় থাকার প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে যেন বহিরাগতরা এসে এখানে ভোট করতে না পারে। পুলিশ এবং ইলেকশন কমিশনের অবজার্ভার জেনারেল বা পুলিশ অবজার্ভার তাদের ফোনে যেন অ্যাভেলেবল থাকে। ফোন করলে যেন পাওয়া যায়। কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে মোতায়ন করতে হবে। কোন অবস্থাতেই বিজেপির হয়ে কাজ করবে পুলিশ, এটা মানা যাবে না। আমরা রেজিনগর নিয়ে গতকাল রাত্রেই আমরা ইলেকশন কমিশনকে সবিস্তারে জানিয়েছি আরো কোন কোন বুথ স্পর্শকাতর, কোন কোন অঞ্চল অঞ্চল স্পর্শকাতর। সেই অঞ্চলগুলির বুথগুলো দখল করার চেষ্টা করছে বিজেপি। মানুষ বিজেপিকে জেতাবে না। রেজিনগর বিজেপি হারবে। তাই তারা তাদের পছন্দমত লোককে জেতাবার খেলা খেলছে বাইরের লোক ঢুকিয়ে।