বড় ঘোষণা LIC-র! ২২ লক্ষ বিনিয়োগকারী পাবেন দুর্দান্ত উপহার

Published on:

Published on:

Life Insurance Corporation of India has made a big announcement.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম বিমা সংস্থা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) তার লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় চমক সামনে এনেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি ১:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণের ঘোষণা করেছে। এর অর্থ হল, যাঁদের কাছে LIC-র শেয়ার থাকবে, তিনি সম্পূর্ণ বিনামূল্যে আরও একটি শেয়ার পাবেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২২ লক্ষ শেয়ারহোল্ডার সরাসরি লাভবান হবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, LIC তার ইতিহাসে প্রথমবারের মতো বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

বড় ঘোষণা LIC (Life Insurance Corporation of India)-র:

বোনাস শেয়ার কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বোনাস শেয়ারের মানে হল, কোনও কোম্পানি তার মুনাফা বা রিজার্ভ ফান্ড থেকে বিনিয়োগকারীদের কোনও প্রকার অর্থ চার্জ না করে অতিরিক্ত শেয়ার প্রদান করে। LIC স্পষ্ট করেছে যে, শুধুমাত্র রেকর্ড ডেট পর্যন্ত যাঁদের কাছে কোম্পানির শেয়ার থাকবে সেই বিনিয়োগকারীরাই এই বোনাসের জন্য যোগ্য হবেন।

Life Insurance Corporation of India has made a big announcement.

এর মানে হল, যদি রেকর্ড ডেট পর্যন্ত আপনার কাছে ১০ টি শেয়ার থাকে, তবে আপনি আরও ১০ টি শেয়ার পাবেন। এর ফলে আপনার মোট শেয়ারের সংখ্যা দ্বিগুণ হবে। যদিও কোম্পানির মোট ভ্যালুর ওপর এর কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন: ভাঙবেন সচিনের রেকর্ড? কবে টিম ইন্ডিয়ায় অভিষেক বৈভব সূর্যবংশীর? মিলল আপডেট

কোম্পানি কীভাবে এই বোনাসটি প্রদান করবে: উল্লেখ্য যে, LIC এই বোনাস শেয়ার ইস্যুর জন্য তার রিজার্ভ ফান্ড ব্যবহার করছে। কোম্পানি জানিয়েছে যে, তারা তাদের প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার রিজার্ভ ও সারপ্লাস থেকে প্রায় ৬,৩২৫ কোটি টাকা ক্যাপিটালাইজ করে এই শেয়ারগুলি ইস্যু করবে। এই পদক্ষেপটি প্রমাণ করে যে, কোম্পানিটির আর্থিক অবস্থা যথেষ্ট মজবুত এবং বিনিয়োগকারীদের রিটার্ন দেওয়ার ক্ষমতাও রয়েছে।

আরও পড়ুন: ম্যাচের পর টিম বাসে সশস্ত্র ডাকাত দলের আক্রমণ! বিশ্বকাপের আগে মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের

শেয়ারগুলি কখন পাওয়া যাবে: কোম্পানির মতে, বোর্ডের অনুমোদনের ২ মাসের মধ্যে বোনাস শেয়ারগুলি বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা করা হবে। অনুমান করা হচ্ছে, এই প্রক্রিয়াটি আগামী ১২ জুনের মধ্যে সম্পন্ন হতে পারে। তবে, এখনও কিছু প্রয়োজনীয় অনুমোদন বাকি আছে এবং রেকর্ড ডেট শীঘ্রই ঘোষণা করা হবে। এদিকে, বোনাস শেয়ার পাওয়ার ফলে বিনিয়োগকারীদের কাছে থাকা শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। যার ফলে ভবিষ্যতে মুনাফা অর্জনের সুযোগও বাড়বে।