৮৫০ আসনের পথে লোকসভা! ডিলিমিটেশন বিল বিতর্কে সরব মমতা

Published on:

Published on:

Lok Sabha Seats to Rise to 850 Amid Delimitation Bill 2026 Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল সংসদের বিশেষ অধিবেশন। এদিন একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিল (Delimitation Bill 2026) আনতে চলেছে কেন্দ্র, যার মধ্যে রয়েছে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার প্রস্তাব এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সংসদের অধিবেশনে একাধিক বিল আনতে চলেছে কেন্দ্র (Delimitation Bill 2026)

আগামী ১৬ এপ্রিল বসতে চলেছে সংসদে এই বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই কেন্দ্র সরকার আনতে চলেছে ১৩১তম সংবিধান সংশোধনী বিল, যার মাধ্যমে ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকে কার্যকর হবে মহিলা সংরক্ষণ আইন। এই আইনের ফলে সংসদে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।

এর পাশাপাশি আরও দু’টি গুরুত্বপূর্ণ বিল আনা হচ্ছে। সেই দুটি হল- ডিলিমিটেশন বিল ২০২৬ (Delimitation Bill 2026) এবং ইউনিয়ন টেরিটোরিজ আইন সংশোধনী বিল। এই তিনটি বিল একসঙ্গে পাশ হলে লোকসভায় আসন সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। এখন যেখানে ৫৪৩টি আসন রয়েছে, তা বেড়ে হবে ৮৫০। এর মধ্যে ৮১৫ জন সাংসদ আসবেন রাজ্য থেকে এবং ৩৫ জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সব মিলিয়ে প্রায় ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের আপত্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ডিলিমিটেশন বিলের (Delimitation Bill 2026) বিরোধিতা করে বলেছেন, এই প্রক্রিয়ায় দেশকে ভাগ করার চেষ্টা হচ্ছে। তাঁর অভিযোগ, এর পরেই এনআরসি চালু করা হতে পারে। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার কথাও বলেছেন। এর আগে ঠিক ছিল, ২০২৬ সালের পর নতুন জনগণনা এবং এলাকা পুনর্বিন্যাসের ভিত্তিতে এই সংরক্ষণ চালু হবে। কিন্তু এখন কেন্দ্র সরকার ২০১১ সালের জনগণনার তথ্য ধরেই ডিলিমিটেশন করতে চাইছে। এই নিয়েই সবচেয়ে বেশি আপত্তি উঠছে।

বিরোধীদের প্রশ্ন, যখন এই আইন ২০২৯ সাল থেকে চালু হবে, তখন এখনই কেন এত তাড়াহুড়ো করে বিল আনা হচ্ছে? বিশেষ করে কয়েকটি রাজ্যে এখনও ভোট বাকি, তাই এই সময় সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিল আনা নির্বাচন বিধি ভঙ্গ বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। তবে সংসদে অধিবেশন ডাকা হলে বিরোধীদের উপস্থিত থাকতেই হবে। তাই তারা ঠিক করছে, কীভাবে এই বিলের (Delimitation Bill 2026) বিরোধিতা করা যায়, আবার একইসঙ্গে যেন তাদের বিরুদ্ধে মহিলা বিরোধী তকমা না লাগে।

New Bill in Lok Sabha‌ Right to Disconnect Introduced

আরও পড়ুনঃ ‘আমাদের বাদ রেখেই…’ DA মামলায় সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ কর্মচারীদের, কী বলা হল?

তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন, সব বিরোধী দল একসঙ্গে এই বিল আটকে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু যেভাবে ডিলিমিটেশন (Delimitation Bill 2026) করা হচ্ছে, তাঁরা তার বিরোধিতা করছে।