বাংলা হান্ট ডেস্কঃ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের বাইরে বিলবোর্ড নিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায়। বেআইনি বিলবোর্ড খুলতে কলকাতা পুরসভার আধিকারিকরা সেখানে পৌঁছন। সঙ্গে ছিল পুলিশও। অফিসের ভিতরে ঢুকে পরিদর্শন করতে চাইলে বাধা দেন অভিষেক। বৈধ নোটিশ দেখানো নিয়ে শুরু হয় বচসা।
নোটিশ নিয়ে প্রশ্ন, পরে পুলিশ নিয়ে ঢোকে KMC
অভিষেকের (Abhishek Banerjee) দাবি, পুর আধিকারিকরা কোনও বৈধ নোটিশ বা বিলবোর্ডের ছবি দেখাতে পারেননি। তাই তিনি অফিসের ভিতরে ঢুকতে দেননি। তাঁর প্রশ্ন, বিলবোর্ড বাইরে থাকলে অফিসের ভিতরে ঢুকে কীসের পরিদর্শন? তাঁর অভিযোগ, আদালতের কোনও শুনানি ছাড়াই বিলবোর্ড খুলতে আসা হয়েছে এবং তৃণমূলকে চাপে ফেলাই এর উদ্দেশ্য।
কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?
অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে, সেটা BJP ঠিক করবে?” পুলিশ আধিকারিকের সঙ্গেও তাঁর কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়া হলে তারা ব্যবস্থা নিতে পারে। অভিষেক পাল্টা প্রশ্ন করেন, পুলিশ এত আগ্রহ দেখাচ্ছে কেন। তাঁর অভিযোগ, BJP-র উপর থেকে নির্দেশ এসেই এই পদক্ষেপ করা হচ্ছে।
এর পর পুর আধিকারিকরা পুলিশবাহিনী নিয়ে ফের অফিসে আসেন। বাউন্সার ও নিরাপত্তারক্ষীদের সরিয়ে পুলিশ ভিতরে ঢুকে যায়। ঘটনায় ক্ষুব্ধ অভিষেক জানান, দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হচ্ছে এবং আদালতে মামলা করা হবে। তাঁর অভিযোগ, বেআইনি বিল্ডিং তৈরি করা লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তৃণমূলের উপর চাপ তৈরি করা হচ্ছে। অভিষেক (Abhishek Banerjee) বলেন, “তৃণমূল ঘাসফুলের দল, ঘাস যত কাটবেন, ঘাস তত বাড়বে।” এই শক্তি মানুষের কাজে লাগানোর কথাও বলেন তিনি।
এর পর পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতার প্রসঙ্গ তোলেন অভিষেক (Abhishek Banerjee)। রাস্তায় দুধ গরম করা নিয়ে অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, গরিব মানুষের ঘর ভাঙা নিয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে? মুখ্যমন্ত্রী ওই ঘটনা সমর্থন না করলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় রেল স্টেশনে চা বিক্রি করতেন। সেই জায়গাটি কার সম্পত্তি ছিল, BJP-কে তার উত্তর দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।













