মধ্যবিত্তের মুখে হাসি! গ্যাস সিলিন্ডারের দাম কমল, জেনে নিন আজকের রেট

Published on:

Published on:

LPG Cylinder check the new gas rates in kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসানের পর এই প্রথমবার দেশে কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। তবে মধ্যবিত্তের জন্য এখনো পুরোপুরি সত্যি হয়নি। এই ক্ষেত্রে স্বস্তি পেয়েছে ছোট বড় রেস্তোরাঁর মালিক ও কর্মীরা। তাই এক নজরে দেখে নিন চলতি মাসের শেষের দিকে বাজারে গ্যাস সিলিন্ডারের দাম কত।

 কমল গ্যাসের দাম দেখুন নতুন রেট (LPG Cylinder)

যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। জানুন আজকের লেটেস্ট রেট।

LPG  Cylinder check the new gas rates in kolkata

আরও পড়ুন: রেলের বড় সিদ্ধান্ত! দুরন্ত, ধৌলি, করমণ্ডল-সহ একাধিক ট্রেনের টার্মিনাল বদল, রইল সম্পূর্ণ তালিকা

১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা।  দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৩০ টাকা, মুম্বইয়ে ২৮৮৫.৫০ টাকা, কলকাতায় ৩০৮১.৫০ টাকা, চেন্নাইয়ে ৩১০৬ টাকা, হায়দরাবাদে ৩১৯১ টাকা।

দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।

পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম কমেছে সামান্য। এই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৩ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮০৮.৫০ টাকা (LPG Cylinder)।