গ্যাসের দামে ফের পতন! কলকাতায় ১৯ ও ১৪ কেজির নতুন দাম কত, জানুন

Published on:

Published on:

LPG Cylinder gas price drop in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় কয়েকশো টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম। এই নিয়ে টানা দু’মাস নিম্নমুখী গ্যাস সিলিন্ডারের দাম। জেনে নিন আজকের দাম।

কলকাতায় কমল গ্যাসের দাম, জানুন নতুন রেট (LPG Cylinder)

আগস্ট মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। গোটা দেশের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি পতন হল গ্যাস সিলিন্ডারের দরের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৩৭৩ টাকা বেড়েছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪০.৫০ টাকা।

আগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি কমেছে। কলকাতায় কমেছে ২০৯ টাকা এবং দিল্লিতে কমেছে ২০২ টাকা।

LPG Cylinder gas price drop in Kolkata

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে জমে যাবে! সহজেই বানান মুখরোচক চিংড়ির তেল-ঝোল

আগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা, দিল্লিতে ২৭২৮ টাকা।আগস্ট মাসের শুরুতেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা।

আগস্টেও ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। জুন মাসের পর থেকে ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হল না (LPG Cylinder)।