বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে এলপিজির দাম বাড়ায় (LPG Price Hike) বর্তমানে সমস্যা সম্মুখীন হচ্ছেন অটোচালকেরা। কারণ বুধবার ভোরবেলা থেকে অটোতে গ্যাস ভরাতে লম্বা লাইন পড়ে যায় বেঙ্গল কেমিকাল পাম্পে। এই বিষয়ে অটোচালকদের অভিযোগ, মাত্র পাঁচ মিনিট আগেও লিটার প্রতি এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। যা হঠাৎ 5 টাকা বেড়ে গিয়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় যথা দিতে পকেটে চাপ পড়েছে অটোচালকদের।
চাপে অটোচালকরা LPG-র মূল্যবৃদ্ধির জেরে ভোর থেকে লম্বা লাইন পাম্পে (LPG Price Hike)
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে এর মূল্য বৃদ্ধিতে যথা দিতে উদ্বেগ বেড়েছে অটোচালকদের মধ্যে। এই বিষয়ে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ মিনিট আগে পুরনো দামে গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে নতুন সার্কুলার আসে বলে এই দামের বৃদ্ধি ঘটে (LPG Price Hike)।

আরও পড়ুন: ফের বাড়ল হলুদ ধাতুর দর, আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
তবে, এই মূল্যবৃদ্ধি কেন হল তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি অটোচালকদের মধ্যে। পাশাপাশি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অটোচালকদের গ্যাস ভরাতে হচ্ছে। আর তার ওপর এই দাম বেড়ে যাওয়ায় অটোচালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
তবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ভারতের রান্নার গ্যাসের জোগাণে ইতিমধ্যে টান পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকও করেছেন। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, বুকিং পদ্ধতির বদলে পর এবার অগ্রাধিকারের ভিত্তিতে বাড়িতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
তবে বুধবার শহরে আসছেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্রনাথ নারায়ন রবি। আজ শহরে পা রাখছেন তিনি। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি লোক ভবনে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই শপথবাক্য পাঠ করাবেন (LPG Price Hike)।












