বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে (West Bengal Budget) রাজ্যের পেনশনভোগীদের জন্য চিকিৎসা খরচ এবং মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় ঘোষণা করেছে সরকার। বিশেষ করে যারা বয়সজনিত কারণে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন, তাঁদের আর্থিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ দপ্তরও।
রাজ্য বাজেটে (West Bengal Budget) পেনশনভোগীদের চিকিৎসা খরচে বড় স্বস্তি
রাজ্য সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর মাধ্যমে এতদিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতেন। কিন্তু বর্তমানে চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ায় এই সীমা অনেক ক্ষেত্রেই যথেষ্ট হচ্ছিল না। এবার বাজেটে (West Bengal Budget) এই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম কী?
আগের মতোই প্রথম ২ লক্ষ টাকা পর্যন্ত পুরোপুরি ক্যাশলেস সুবিধা মিলবে। কিন্তু যদি চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হয়, তবে বাড়তি টাকার ৭৫ শতাংশ পর্যন্ত খরচ রাজ্য সরকার বহন করবে। অর্থাৎ, চিকিৎসার বিল বেশি হলেও পেনশনভোগীদের আর পুরো টাকা নিজের পকেট থেকে দিতে হবে না। তবে এই সুবিধা পেতে হলে রোগীকে অবশ্যই সরকারি প্যানেলভুক্ত কোনো হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করাতে হবে। খুব শিগগিরই সরকার এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে।
ডিএ নিয়ে কী ঘোষণা হল?
চিকিৎসা সুবিধার পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও বড় খবর এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে দিতে হবে, বাকি ৭৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। এর পরেই রাজ্য বাজেটে (West Bengal Budget) সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ হারে নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এতে কর্মচারী ও পেনশনভোগী, দুই পক্ষই কিছুটা হলেও উপকৃত হবেন।
বাজেটের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা
এবারের বাজেটে (West Bengal Budget) আরও কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল –
- যুব সাথী প্রকল্প: রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তার জন্য নতুন প্রকল্প চালু।
- আশা কর্মীদের বেতন বৃদ্ধি: তাঁদের মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানো হয়েছে।
- সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি: পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সিভিকদের বেতনও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুনঃ তরুণীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ‘Nonsane’ শমীক! ঘটনায় সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য
সব মিলিয়ে এবারের বাজেটে (West Bengal Budget) পেনশনভোগীদের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তাঁদের জীবনে বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে। চিকিৎসার খরচের চাপ কমলে প্রবীণ মানুষদের জীবনযাপন অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।












