বাজেট যেন উপহারের ঝুলি! আশা-অঙ্গনওয়াড়ি থেকে প্যারাটিচার, কার, কত ভাতা বাড়ল? জানুন

Published on:

Published on:

Major Welfare Announcements in West Bengal Budget 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ বিধানসভায় পেশ হল পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট (West Bengal Budget)। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাজেট ঘিরে আগে থেকেই নানা মহলে ছিল জোর জল্পনা। দুপুর আড়াইটে থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের কল্যাণ নিয়ে বিস্তারিত কথা বলেন। এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার ও প্যারাটিচারদের ভাতা বৃদ্ধি এবং যুবকদের জন্য একেবারে নতুন প্রকল্পের ঘোষণা।

রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি

অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget) সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা কর্মীদের জন্য। রাজ্যের আশা কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। একইভাবে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও মাসে ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। এই ভাতা বৃদ্ধির জন্য বাজেটে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্যারাটিচারদের ও সিভিক ভলান্টিয়ারদের জন্যও বড় ঘোষণা

এদিন প্যারাটিচারদের জন্যও বড় সুখবর ঘোষণা করা হয়। রাজ্যের প্যারাটিচারদের ভাতাও মাসে ১০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্যারাটিচাররা। এবারের বাজেটে সেই দাবিকে মান্যতা দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এই কর্মীরা। এছাড়া সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে বাজেটে (West Bengal Budget)। তাঁদের মাসিক বেতন ১০০০ টাকা করে বৃদ্ধির কথা জানানো হয়েছে। এই খাতে রাজ্য সরকার মোট ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ার সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

বাজেটে (West Bengal Budget) নতুন প্রকল্পের ঘোষণা

বাজেটের (West Bengal Budget) সবচেয়ে বড় চমক হিসেবে ঘোষণা করা হয়েছে একেবারে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে ১৫ অগস্ট থেকেই এই প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Mamata Banerjee Delhi Visit Reshuffles Bengal Assembly Schedule

আরও পড়ুনঃ DA মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের! রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু বললেন…

সব মিলিয়ে এবারের অন্তর্বর্তী বাজেট (West Bengal Budget) সাধারণ মানুষ, কর্মী ও যুব সমাজের জন্য একাধিক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। ভোটের আগে এই জনমুখী বাজেট রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।