ছোটাছুটি অতীত! বাড়ি বসেই বানিয়ে ফেলুন ‘আয়ুষ্মান কার্ড’, জানুন সহজ পদ্ধতি

Published on:

Published on:

Make 'Ayushman Card' at home, know the easy method
Follow

বাংলা হান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা আরও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার আর আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরি বা ডাউনলোডের জন্য সরকারি দফতরের দ্বারস্থ হতে হবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই মিলবে একাধিক পরিষেবা। সেই লক্ষ্যেই চালু হয়েছে নতুন সরকারি চ্যাটবট পরিষেবা।

আয়ুষ্মান ভারতের (Ayushman Card) সুবিধা হাতের মুঠোয়

‘আয়ুষ্মান ভারত’ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-এর আওতায় আয়ুষ্মান কার্ড তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে কেন্দ্র সরকার “আয়ুষ্মান সারথি” নামে একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে।ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এই হোয়াটসঅ্যাপ চ্যাটবটটি তৈরি করেছে। এর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে বসে আয়ুষ্মান কার্ড তৈরির সুবিধা মিলবে, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করে তুলবে।

সরকারের লক্ষ্য, দিনের ২৪ ঘণ্টাই সাধারণ মানুষের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা সহজে পৌঁছে দেওয়া। “আয়ুষ্মান সারথি” চ্যাটবটের সাহায্যে নতুন আয়ুষ্মান কার্ডের আবেদন, কার্ড ডাউনলোড, প্রকল্পে নিজের নাম বা যোগ্যতা যাচাই, eKYC সম্পূর্ণ করা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে। প্রথমেই +91 72908 23838 নম্বরটিতে হোয়াটসঅ্যাপে ‘hi’ লিখে পাঠান।

এরপর চ্যাটবটের একাধিক অপশন থেকে “Create Ayushman Card” অপশনটি নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর, আধার নম্বর-সহ চাওয়া প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। তারপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ধাপে এগোতে হবে।

Make 'Ayushman Card' at home, know the easy method

আরও পড়ুন : দীর্ঘ প্রতীক্ষার অবসান! লোকাল ট্রেনে আসছে টয়লেট, কবে থেকে শুরু হবে নতুন পরিষেবা?

যদি আবেদনকারী প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন, তাহলে eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সমস্ত ধাপ সফলভাবে শেষ হলে আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে। এরপর একই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই কার্ডটি ডাউনলোড করা যাবে।
ফলে শুধুমাত্র কার্ড তৈরি বা ডাউনলোডের মতো সাধারণ পরিষেবার জন্য আর সরকারি অফিসে ছুটতে হবে না।