বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে জয় পেয়েছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের (Dearness Allowance) পক্ষে। গত ৫ ফেব্রুয়ারী আদালত স্পষ্ট জানিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণটা মিটিয়ে ফেলতে হবে। এদিকে রাজ্য তা না করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এই সব নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
ডিএ ইস্যুতে বিস্ফোরক দাবি মলয় মুখোপাধ্যায়ের | Dearness Allowance
এক ভিডিও বার্তায় মলয়বাবু বলেন, ‘সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে বলেছে ২০০৮ থেকে একদম ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের মিটিয়ে দিতে হবে। অর্ডার আপনারা সবাই পড়ে দেখেছেন। আদালত ২৫% কেন দিতে বলেছে প্রথমে যার সঙ্গে সর্বোচ্চ আদালতের তৈরি করা হাইপাওয়ার কমিটি এই ২৫% নিয়ে কথা বলবে না কারণ রাজ্য গিয়ে সুপ্রিম কোর্টে আগ বাড়িয়ে বলেছিল যে আমরা ২৫ শতাংশের টাকা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই। অর্থাৎ সরকারের কাছে টাকা আছে। ‘
তাঁর কথায়, ‘আজ পর্যন্ত ২৫% দেওয়ার বিষয়ে সরকার কোনো কর্ণপাত করেনি। তাই আমরা সরকারযে অবমাননার নোটিস দিয়েছি। তারপরেও সাত দিন পর আমরা আবার সর্বোচ্চ আদালতকে জানিয়েছি। আদালত অবমাননার মামলা ফাইল হয়ে গিয়েছে। সরকার নিশ্চই ৫ তারিখ পর্যন্ত দেখবে তারপরই ডেটটা দেবে। আমরা ছেড়ে দেব না।’
আরও পড়ুন: অভিনেত্রী কোয়েল তৃণমূলে যোগ দিতেই বড় মন্তব্য ‘সিনিয়র’ শতাব্দীর, বললেন, ও খুব…
আত্মবিশ্বাস নিয়ে সরকারি কর্মী সংগঠনের নেতা বলেন, ‘হঠাৎ করে যদি ২৫ শতাংশের অর্ডার বেরিয়ে যায়, ডিএ দিতে হবেই, তাহলে ২৫% প্লাস প্রথম কিস্তি যে ৩১ মার্চের মধ্যে ২৫+১৫ যদি ৪০ বা ২০ হলে ৪৫ বা ২৫ দেয় তাহলে ৫০% DA ভোটের আগে এই সরকারকে ভোটের আগে দিয়ে যেতে হবে। আর দিয়ে যাওয়াটাই এই সরকারের পক্ষে লাভ। কারণ এই সরকার ক্ষমতায় আর থাকতে পারে না, পারবে না। অতএব আমাদের ডিএ দিতে যেতেই হবে।’

উল্লেখ্য, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, ৩১ মার্চের মধ্যে। প্রথম কিস্তি ৬ মার্চের মধ্যে দিতে হবে। একইসাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সুপ্রিম নির্দেশ ছিল, ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।












