বাংলাহান্ট ডেস্ক: পুজোর মাসে সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য। ক্ষমতায় এসেই কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে এ রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জানিয়েছে অক্টোবরের বেতন ঢুকবে ১৫ অক্টোবর। পুজো শুরুর আগেই মাসের বেতন-পেনশন পেয়ে যাবেন সরকারি কর্মীরা। ডিএ-র ২০ শতাংশ টাকাও ঢুকে যাবে।একইসাথে পেনশনভোগীরাও পাবেন এই ডিএ। এই বিষয়েই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।
অগ্রিম ২০% অ্যাডিশনাল DA পেনশনভোগীদেরও | Dearness Allowance
প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল বিজেপি সরকার। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পুজোর মাসে অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ মিলবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। শুধু কর্মচারীরাই নন, পেনশন বা ফ্যামিলি পেনশনাররাও ১৫ তারিখই টাকা পাবেন।
মুখ্যমন্ত্রী আগেই অবশ্য ঘোষণা করেছেন, পুজোর মাসে অগ্রিম বেতন দেওয়া হবে। একইসাথে অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত ডিএ। আসলে পুজোর সময় কেনাকাটা ও উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে কর্মীদের আর্থিক স্বস্তি দিতেই আগাম বেতন প্রদান করবে নবান্ন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী মাসেই ডিএ-র বকেয়া ২০ শতাংশ টাকা ঢোকার কথা রয়েছে। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-র সাধারণ সম্পাদক বড় বার্তা দিয়েছেন। মলয়বাবু বলেন, “এই সরকার ২০% তাদের যে ৮ মাসের বাজেট হয়েছিল সেই বাজেটে ঘোষণা করেছে, সেই ঘোষণা মতো বলেছে যে অক্টোবরে পুজোর আগেই বেতনের সঙ্গে এই ডিএ-টা ঢুকে যাবে। আমাদের তখন দাবি ছিল তাহলে যাঁরা পেনশনহোল্ডার, তারা এই যে ডিআর হিসেবে পায়, সেটা কি পাবে না? আমরা দাবি করেছিলাম। ”

আরও পড়ুন: শনিতে আরও বৃষ্টি বাড়বে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে দেখে নিন আবহাওয়ার খবর
মলয়বাবু আরও বলেন, “যাঁরা অবসর নিয়েছে তারাও যাতে পুজোর আগে পেনশনের সঙ্গে এই ডিআর হাতে পায় সেই নিয়ে আবেদন করেছিলাম। সরকারকে ধন্যবাদ, কারণ যাঁরা অবসর নিয়েছে তারাও তাদের যে পেনশন বেসিক-এ ২০% ডিআর তারাও পুজোর আগে পেয়ে যাচ্ছে। শুধু ২০% পাবেন না। ১৮ আর ২০ মোট ৩৮ শতাংশ সংযুক্ত হবে। “













