দীর্ঘ প্রতীক্ষার অবসান! মার্চ ২০২৬ থেকে ROPA 2009 DA বকেয়া দেবে রাজ্য, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published on:

Published on:

Mamata Banerjee Announces ROPA 2009 DA Arrears for Employees from March 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ROPA 2009-এর ডিএ বকেয়া নিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবার থেকে ধাপে ধাপে সেই বকেয়া দেওয়া শুরু হবে।

রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভঙ্গিদের জন্য বড় ঘোষণা মমতার (Mamata Banerjee)

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, মা-মাটি-মানুষ সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। রাজ্য সরকারের কর্মী ও পেনশনভোগীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মীর জন্যও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের কর্মী ও পেনশনভোগীরা ROPA 2009 অনুযায়ী ডিএ বকেয়া পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। এবার সেই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে এই ডিএ বকেয়া দেওয়া শুরু হবে। শুধু রাজ্য সরকারের কর্মীরাই নন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এর আওতায় থাকবেন। এছাড়াও পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মী ও পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। পাশাপাশি বিভিন্ন গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরাও এই ডিএ বকেয়া পাওয়ার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় কবে ভোট? বড় সিদ্ধান্ত কমিশনের

অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে কীভাবে এবং কোন পদ্ধতিতে এই বকেয়া দেওয়া হবে তার বিস্তারিত নিয়ম সেখানে উল্লেখ করা রয়েছে। সেই নিয়ম মেনেই ২০২৬ এর মার্চ থেকে ডিএ বকেয়া দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।