বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে তীব্র বিক্ষোভ হালিশহরে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। রাস্তায় আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। এমনকি গাড়িতে কাদা লেপে দেওয়া থেকে গাড়ি লক্ষ্য করে চটি জুতোও ছোড়া হয়েছে। পাশাপাশি মমতাকে লক্ষ্য করে ‘চোর’, ‘ডাকাত রানি’র মতো স্লোগানও ওঠে।
মমতাকে (Mamata Banerjee) ঘিরে বিক্ষোভ হালিশহরে
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। মৃত তৃণমূল কর্মীর পরিবারের তরফে অভিযোগ করা হয়, পুলিশি হেফাজতে ওই কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, মমতা শান্ত জায়গাকে অশান্ত করতে সেখানে পৌঁছেছেন। তারপরেই পরিস্থিতি চরমে ওঠে। এই ঘটনাকে ক্ষুব্ধ মমতা দোষ চাপান বিজেপির উপরে।

কী অভিযোগ মমতার: মমতা বলেন, ‘বাইরে থেকে লুম্পেন জোগাড় করেছে বিজেপি। অশ্রাব্য গালিগালাজ করেছে, বড় বড় ইঁট মেরেছে। গাড়িটা দেখুন আপনারা। গোটা রাস্তা ইঁট মারা হয়েছে। ধিক্কার জানাচ্ছি আমরা’। মৃত তৃণমূল কর্মীর পরিবারের হয়ে তিনি আরও বলেন, ‘লকআপে পিটিয়ে মারার পরেও বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। আমরা আসব বলেছিলাম, এসেছি। ইঁট, বড় বড় পাথর ছুড়েছে। পুলিশের সামনে গাড়িতে পাথর ছোড়া হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে লুম্পেন জোগাড় করেছে পুলিশ। এই লুম্পেনদের দ্বারাই প্রোটেকশন নিচ্ছে পুলিশ।’
আরও পড়ুন : রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি, ১৩-১৪ অগস্ট নিয়ে নবান্নের বড় নির্দেশ
বিজেপির বিরুদ্ধে অভিযোগ: মমতা (Mamata Banerjee) আরও বলেন, ‘বাংলা আজ লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমি দেখা করতে আসব বলেছি, ওর স্ত্রীর সঙ্গে কাল দুবার কথা হয়।’ তিনি বলেন, পুলিশের সামনে পাথর মারা হয়েছে। তাঁরা মামলা করবেন। পুলিশ বিজেপির কার্ড হোল্ডারে পরিণত হয়েছে। বিজেপির সন্ত্রাস চলছে।
আরও পড়ুন : ৩০০০ টাকার জন্য সর্বস্ব খোয়ালেন গৃহবধূ, অন্নপূর্ণা যোজনার নামে বিরাট প্রতারণা
মমতার সঙ্গে এদিন ছিলেন সাংসদ দোলা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দোলা অভিযোগ করেন, বিধায়ক নিজে এসে ভয় দেখিয়েছেন। অন্যদিকে কল্যাণ বলেন, যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা হেফাজতে মৃত্যু। বিচার হবে।













