বাংলা হান্ট ডেস্কঃ দুপুর ১টা অবদি ট্রেন্ড যা বলছে তাতে পদ্ম শিবিরে যাচ্ছে বাংলা। যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে তখন বিজেপি (BJP) এগিয়ে ১৯০টি আসনে। আর তৃণমূল (Trinamool Congress) এগিয়ে ৯৮টি আসনে। এখনও একাধিক রাউন্ডে গণনা বাকি রয়েছে। তবে বাংলা থেকে তৃণমূলের সরার প্রসঙ্গ যখন আরও প্রকট হচ্ছে তখনই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিলেন বড় বার্তা।
মুখ খুললেন মমতা | Mamata Banerjee
ভিডিও বার্তায় তৃণমূলনেত্রীর বার্তা, ‘গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না, দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। কর্মীরা নিশ্চিন্তে থাকুন।’ বিজেপিকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘এটা বিজেপির প্ল্যান। প্রথম দু’-তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে।’
মমতার কথায়, ‘অনেক জায়গায় দু’-তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR-এর নাম করে যে সব আসন জিততে পারে, সেই সব দখল করেছে। এখনও আমরা যে সব আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে।’

আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে নয়া উদ্যোগ পুলিশের! কিউআরটি ভ্যানে লাইভ ক্যামেরা সহ থাকছে GPS
কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, ‘আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টকে বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন।’ বিদায়ী মুখ্যমন্ত্রীর কথায়, ‘তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪-১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়ব।’













