ফুটে উঠবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, শিলিগুড়িতে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি! কী বললেন মমতা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির (Mahakal Temple)। দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ দেখা যাবে সেখানে। বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি আগামীদিনে সমগ্র বিশ্বের দর্শনীয় স্থান হয়ে উঠবে, এমনটাই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের (Mahakal Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই আশা প্রকাশ করে তিনি বলেন, আগামীদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

শিলিগুড়িতে গড়ে উঠবে মহাকাল মন্দির (Mahakal Temple)

সমগ্র বিশ্বের নজর কেড়ে নেবে বাংলার এই মহাকাল মন্দির। কী কী থাকবে এখানে? মুখ্যমন্ত্রী বলেন, মন্দিরের সীমানা বরাবর ১২ টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। দুটি প্রদক্ষিণ পথ থাকবে মন্দিরে। মূল মন্দির ছাড়াও বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রোঞ্জের তৈরি মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। আর মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে তার উচ্চতাও ১০৮ ফুট হবে বলে জানা যাচ্ছে।

Mamata banerjee said this about mahakal temple

কী কী থাকছে মন্দিরে: মুখ্যমন্ত্রী এও জানান, দোতলা মহাকাল মিউজিয়াম এবং সাংষ্কৃতিক হল তৈরি হবে। পূর্ব ও পশ্চিমে অবস্থানকারী দুটি নন্দীগৃহও থাকবে মন্দিরে। তিনি আরও জানান, শিবালয়ের রীতি অনুযায়ী, মহাকাল মন্দিরের চার কোণে থাকবেন চারজন দেবতা। দক্ষিণ পশ্চিমে থাকবেন গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি, দক্ষিণ পশ্চিমে থাকবেন বিষ্ণু নারায়ণ। দুদিকে দুটি সভা মণ্ডপ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ৬০০০ এর বেশ মানুষ একসঙ্গে বসতে পারবেন।

 আরও পড়ুন : ‘দেবদাকেই যেখানে…’, এবার SIR শুনানির সমন পেলেন সৌমিতৃষা! কিন্তু কেন?

কতজন ভক্তের সমাগম হতে পারে: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দিরের (Mahakal Temple) দেওয়ালের গায়ে ভাস্কর্য হিসেবে মহাকালের মহিমা থাকবে। পাথরে ফুটিয়ে তোলা হবে শিল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রুদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ড থাকবে মন্দিরে। সেখানকার পবিত্র অভিষেকের জল ভক্তরা বাড়িতে নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন : তিনে দিনে ৩ জায়গায় অগ্নিকাণ্ড, বড়বাজারের পর এবার তপসিয়া, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

মন্দিরের ভেতর প্রসাদ বিতরণ কেন্দ্র, স্মারক, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স থাকবে। প্রায় ১ লক্ষ দর্শনার্থী এই মন্দিরে আসতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী।