বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শুনানির তালিকায় জুড়ল আরও এক তারকার নাম। এবার শুনানির ডাক পেলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সমস্ত নথিপত্র নাকি ঠিকঠাকই জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও তাঁর এবং তাঁর বাবার নামের বানান ভুল করা হয়েছে। আর এবার শুনানির ডাক পেয়েছেন অভিনেত্রী।
এসআইআর শুনানিতে ডাক পেলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)
আগামী ২০ জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন সৌমিতৃষা। এদিকে সেদিন নাকি তাঁর বেশ কয়েকটি জরুরি কাজ রয়েছে। বাধ্য হয়েই বাতিল করতে হবে সেসব। সংবাদ মাধ্যমকে সৌমিতৃষা বলেন, মাত্র চারদিন আগে তাঁকে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই খুব সমস্যায় পড়ে গিয়েছেন তিনি। তাঁর কথায়, প্রবীণ নাগরিকেরা কেন অসুস্থ হয়ে পড়ছেন এবার তিনি বুঝতে পারছেন সেটা।

কী বললেন অভিনেত্রী: ইতিমধ্যেই তো কবি জয় গোস্বামী, দেবের মতো খ্যাতনামী ব্যক্তিত্বরা পেয়েছেন শুনানির ডাক। দেব তো হাজিরাও দিয়েছেন সম্প্রতি। তবে সে প্রসঙ্গ উঠতেই সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেন, ‘কাদের সঙ্গে তুলনা! দেবদাকেই যেখানে ডেকে পাঠানো হয়েছে, সেখানে আমি কে?’
আরও পড়ুন : কয়েকমাস ধরে টানা চলবে কাজ, বন্ধ বেলঘরিয়া ব্রিজ, জেনে রখুন বিকল্প রাস্তা
এসআইআর নিয়ে অকপট অভিনেত্রী: নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই সময় এই এসআইআর প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ? পালটা সৌমিতৃষা প্রশ্ন তুলেছেন, প্রক্রিয়ায় আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মাস দুয়েক আগে থেকে সেটা শুরু হল কেন? বছরভর এই প্রক্রিয়া চললে কারোর কোনও সমস্যা হত না। তেমনই কেউ হেনস্থার শিকারও হতেন না।
আরও পড়ুন : শুনানি নিয়ে আর চিন্তা নেই, বাড়িতে বসে নিজেই আপলোড করা যাবে নথি, বড় সিদ্ধান্ত কমিশনের
দেবের সুরে সুর টেনেই সৌমিতৃষা বলেন, শেষ মুহূর্তে এত তাড়াহুড়ো করে কাজ হচ্ছে। প্রবীণ নাগরিক বা অসুস্থ ব্যক্তিদের পক্ষে এত তাড়াহুড়ো সম্ভব নয়। বিএলওরা তাদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে আনলে একটু স্বস্তি পাবেন তারা।

















