বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে এসআইআর (SIR) পর্বে চলছে শুনানির প্রক্রিয়া। সম্প্রতি দিল্লির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুনানিতে নথি হিসেবে আর গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এ নিয়ে বিতর্কের মাঝেই এবার নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, ভোটার নিজেই এবার থেকে শুনানির নথি আপলোড করতে পারবেন। নথি আপলোডের পর অ্যাকনলেজমেন্ট কপিও দেওয়া হচ্ছে ভোটারদের।
এসআইআর (SIR) শুনানির জন্য নিজেই আপলোড করা যাবে নথি
জানিয়ে রাখি, যাদের এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে শুধুমাত্র তারাই পাবেন এই সুবিধা। খুব সহজেই বাড়িতে বসে নথি আপলোড করতে পারবেন ভোটাররা। এজন্য প্রথমে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার থেকে খুলতে হবে eci.gov.voters.in ওয়েবসাইটটি। সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখে ভোটার্স সার্ভিস পোর্টালে লগইন করতে হবে।

কীভাবে করবেন আপলোড: লগইন করার পর প্রথমেই দেখা যাবে এসআইআর (SIR) সংক্রান্ত ট্যাব। তার নীচে অপশনে থাকবে নথি আপলোড করার সুযোগ। সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিস ইস্যুড- এই অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট ভোটারের এপিক নম্বর বা তাকে যে নোটিস ইস্যু করা হয়েছে তার রেফারেন্স নম্বর বসাতে হবে। এরপরেই আপলোড করা যাবে নথি।
আরও পড়ুন : চোখ ধাঁধানো অন্দরসজ্জা, ১৩০ কিমি বেগে ছুটলেও টের পাওয়া যাবে না, হাওড়া থেকে যাত্রা শুরুর অপেক্ষায় এই ট্রেন
কোন কোন নথি গ্রহণযোগ্য: তবে নির্বাচন কমিশনের উল্লেখ করা ১৩ টি নথির বাইরে অন্য কোনও নথি আপলোড করা যাবে না। কোনও ভোটার অন্য নথি আপলোড করতে চাইলে ‘অ্যাড ডকুমেন্ট’এ ক্লিক করে অন্য নথি আপলোড করা যাবে।
আরও পড়ুন : কয়েকমাস ধরে টানা চলবে কাজ, বন্ধ বেলঘরিয়া ব্রিজ, জেনে রখুন বিকল্প রাস্তা
এপিকের সঙ্গে যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে তারাই পাবেন এই সুবিধা। ফর্ম ৮ পূরণ করে লিঙ্ক করাতে হয়। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার সময়সীমা সম্প্রতি ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।













