চোখ ধাঁধানো অন্দরসজ্জা, ১৩০ কিমি বেগে ছুটলেও টের পাওয়া যাবে না, হাওড়া থেকে যাত্রা শুরুর অপেক্ষায় এই ট্রেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে বাংলার জন্য কার্যত উপহারের ডালি সাজিয়ে এনেছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন লোকাল ট্রেনের রুট চালুর পাশাপাশি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের দিকেও দেওয়া হয়েছে নজর। বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। নতুন দুটি সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস ছুটবে বাংলা থেকে।

যাত্রা শুরু করতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস (Indian Railways)

আগামী ১৮ জানুয়ারি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রথম দিন সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাবে এই ট্রেন। এরপর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে অমৃত ভারত।

Features of indian railways amrit bharat express

কী কী থাকছে ট্রেনে: অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অমৃত ভারত এক্সপ্রেসের গতি বাড়াতে এবং স্টেশনগুলিতে লোকোমোটিভ স্যুইচ করার প্রয়োজনীয়তা দূর করার জন্য ট্রেনের (Indian Railways) সামনে এবং পেছনের প্রান্তে দুটি WAP-5 লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে। এর ফলে যাত্রার সময় অনেকটাই কমবে। পুরোপুরি এসি নয়। এই ট্রেনে থাকছে ২২ টি নন এসি কোচ। ২ টি সেকেন্ড ক্লাস লাগেজ রেক সহ ৮ টি জেনারেল সিটিং কোচ এবং ১২ টি স্লিপার ক্লাস কোচ রয়েছে। সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ে রাখা হয়েছে এই কোচগুলিতে যাতে সফরের সময় শব্দ এবং কম্পন হ্রাস পায়।

আরও পড়ুন : ভোটের আগে উপহারে ভরাচ্ছে রেল, চলতি সপ্তাহেই চালু স্বপ্নের ময়নাপুর-জয়রামবাটি রেল পরিষেবা

উন্নত প্রযুক্তিতে মোড়া ট্রেন: ট্রেনটিতে থাকছে জার্ক ফ্রি সেমি পার্মানেন্ট কাপলার, পুশ পুল অপারেশনের জন্য MU কন্ট্রোল কাপলার, এক্সট্রুশন সহ এসিপি প্যানেল। আলোর পর্যাপ্ত ব্যবস্থার সঙ্গে সঙ্গে লাগেজ রুমে সিসিটিভি এবং এবং গার্ডরুমে সেই ক্যামেরার মনিটর থাকছে। এছাড়াও স্মার্টফোনের চার্জিং পয়েন্ট, এর্গোনমিক ভাবে ডিজাইন করা বার্থ এবং সিট, উন্নত লাগেজ ব়্যাকের মতো সুবিধা থাকছে।

আরও পড়ুন : SIR শুনানিতে নয়া মোড়, গ্রাহ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! নতুন বিজ্ঞপ্তি কমিশনের

জানা যাচ্ছে, সর্বোচ্চ ১৩০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস। কিন্তু সিল করা ভেস্টিবিউল গ্যাংওয়ে থাকায় টের পাওয়া যাবে না গতি। মোট ১৮৩৪ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকছে এই ট্রেনে। পাশাপাশি সুরক্ষার জন্য ইঞ্জিনগুলিতে লাগানো হয়েছে কবচ সিস্টেম।